উদ্দীপকে মহান নেতা কোন কর্মসূচি ঘোষণা করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মহান নেতা ছয় দফা কর্মসূচি ঘোষণা করে। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারির লাহোরে বিরোধী দলীয় নেতাদের সম্মেলন হয়। এ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির বাচাঁর দাবি ছয় দফা কর্মসূচি উপস্থাপন করেছিলেন। উদ্দীপকে দেখা যাচ্ছে ব্রিটিশ শোষিত একটি অঞ্চলের জনগণ উপনিবেশ থেকে মুক্ত হয়ে নতুন ভাবে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখে। কিন্তু অচিরে তাদের মোহ কেটে যায়। পরবর্তীতে জাতির এই ক্লান্তিলগ্নে একজন মহান নেতা জনগণের অর্থনৈতিক শোষণ ও রাজনৈতিক বঞ্চনা থেকে মুক্তির জন্য কতগুলো দফা ভিত্তিক কর্মসূচি ঘোষণা করেন। ইঙ্গিত করেছে। এ ছয় দফাতে উল্লেখ ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেল রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। এটি সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্র ব্যবস্থা হবে। ফেডারেল সরকারের হাতে থাকবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়। দেশের দুই অঞ্চলের জন্য সহজে বিনিয়োগযোগ্য দুটি পৃথক মুদ্রা থাকবে অথবা একই মুদ্রা থাকবে। তবে এক অঞ্চলের মুদ্রা যাতে অন্য অঞ্চলে পাচার হতে না পারে সেই ব্যবস্থা রাখতে হবে। সকল প্রকার কর ও শুল্ক ধার্য ও আদার ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। আদায়কৃত অর্থের একটি নির্দিষ্ট অংশ ফেডারেল তহবিলে জমা হবে। বৈদেশিক মুদ্রা ও বাণিজ্যের ক্ষেত্রে প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তার রক্ষার জন্য প্রদেশগুলো নির্দিষ্ট মিলিশিয়া বা আধা সামরিক বাহিনীর গঠন ও পরিচালনা করতে পারবে। সুতরাং আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় উদ্দীপকে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই বোঝানো হয়েছে। তিনি বাঙালি জাতির ক্লান্তিলগ্নে এই ছয় দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মহান নেতা কোন কর্মসূচি ঘোষণা করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর