এই দাবিগুলোকে জনগণ তাদের মুক্তির সনদ হিসেবে গ্রহণ করে - তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: এই দাবিগুলোকে অর্থাৎ ছয় দফা কে জনগণ তাদের মুক্তির সনদ হিসেবে গ্রহণ করে - মন্তব্যটির সাথে আমি একমত পোষণ করি। উদ্দীপকে বর্ণিত কর্মসূচি ছয় দফা দাবিকে প্রতিনিধিত্ব করে যা ছিল বাঙালি জাতির ম্যাগনাকার্টা মুক্তির সনদ বা বাঁচার দাবি। ১৯৬৬ সালের ৬ দফায় যেসব দাবি উত্থাপন করা হয় তাতে সমগ্র পূর্ব পাকিস্তানের সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য অপরিহার্য দাবিগুলোর সুস্পষ্ট ও সুসংহত প্রতিফলন ঘটেছিল। এ প্রসঙ্গে ৬ দফা কর্মসূচির প্রবক্তা আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান বলেছেন, ৬ দফা বাংলার কৃষক-শ্রমিক-মজুর-মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ এবং বাংলার অধিকার প্রতিষ্ঠার গ্যারান্টি। এটা শোষকের হাত থেকে শোষিত অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনার হাতিয়ার। এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান নিয়ে গঠিত বাঙালি জাতির স্বকীয় মহিমায় আত্মপ্রকাশ ও আত্মনির্ভরতা অর্জনের চাবিকাঠি। মূলত ৬ দফা ছিল পূর্ব পাকিস্তানের বাঁচা মরার দাবি। উদ্দীপকে উক্ত ছয় দফা দাবি কি উত্থাপন করা হয়েছে। বস্তুত ছয় দফা আন্দোলনে বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র শিক্ষক,উকিল, ডাক্তার, সাংবাদিক প্রভৃতি পেশাজীবীদের প্রাধান্য ছিল। আর এ আন্দোলনের পথ ধরেই পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সংঘটিত হয়েছিল। বলা যায় ব্রিটিশ গণতন্ত্রের ইতিহাসে যেমন ম্যাগনাকার্টা ফরাসি বিপ্লবের মূল ভিত্তি যেমন অধিকার বিল, আমেরিকার স্বাধীনতার ক্ষেত্রে এমন ব্যক্তি স্বাধীনতার অবদান, রুপ বিপ্লবের ভিত্তি যেমন শ্রেণী শোষণহীন সমাজ, তেমনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তির ছয় দফা কর্মসূচি। ছয় দফা দাবির মাধ্যমে শাসকগোষ্ঠীর শোষণ, নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে বাঙালি জাতিকে মুক্তির দাবি উত্থাপিত হয়েছিল বলে এটিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়। আর মুক্তির প্রচেষ্টায় স্বাধিকারকামি মানুষের বাঁচার প্রেরণা যুগিয়ে ছিল বলে একে বলা হয় বাঙালির বেঁচে থাকার দাবী। আর তাই আমি প্রশ্নোত্তর মন্তব্যটিকে যথার্থ মনে করে একমত পোষণ করি।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
এই দাবিগুলোকে জনগণ তাদের মুক্তির সনদ হিসেবে গ্রহণ করে - তোমার মতামত…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর