শেয়ারFacebookWhatsApp

উক্ত আন্দোলন ঐ ভাষাভাষী জনগণের ওপর পরবর্তী আন্দোলন সংগ্রামের প্রেরণা জুগিয়েছে -তোমার মতামত ব্যক্ত কর।

উত্তর: উদ্দীপকে সাদৃশ্যপূর্ণ আন্দোলন তথা ভাষা আন্দোলন বাংলা ভাষাভাষী জনগণের পরবর্তী আন্দোলন গুলোর অনুপ্রেরণা যুগিয়েছে বলে আমি মনে করি। ভাষা আন্দোলন শুরুতে কেবল ভাষা কেন্দ্রিক একটি সাংস্কৃতিক আন্দোলন থাকলেও অচিরেই তার রাজনৈতিক আন্দোলনের পরিণত হয়। এটি ছিল বাঙালি জাতীয়তাবাদ বিকাশের প্রথম পদক্ষেপ। কেননা এর মাধ্যমে ভাষাভিত্তিক চেতনায় বাঙালিরা সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সত্তা ও স্বতন্ত্র অধিকার সম্পর্কে সতর্ক হয়ে উঠেছিল। ভাষা আন্দোলনের জয় অর্জিত হওয়ার অনুপ্রেরণা বিভিন্ন সাম্প্রদায়িক ছাত্র ও রাজনৈতিক সংগঠন গড়ে তোলে। ভাষা আন্দোলনের প্রেরণা উদ্বুদ্ধ হয়ে বাঙালিরা তাদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের দাবি উত্থাপনের সৎ সাহস অর্জন করে। এর প্রত্যক্ষ ফল হলো ১৯৫৪- এর নির্বাচনে ২১ দফা ভিত্তিক কর্মসূচি। তাছাড়া ভাষা আন্দোলন বাঙ্গালীদের রক্তের বিনিময়ে জাতীয়তা আদায়ের শিক্ষা দেয়। সেই সাথে বাঙালির জাতি আত্মনিয়ন্ত্রণ অধিকার আদায় সুদৃঢ় প্রেরণা লাভ করে। ২১ ফেব্রুয়ারি বিয়োগান্তক ঘটনা বাঙালার বুদ্ধিজীবী সমাজ সংগ্রামী চেতনায় জেগে ওঠে। ছাত্র, শিক্ষক, শ্রমিক, ব্যবসায়ী, কৃষক নির্বিশেষে সর্বস্তরের জনগণের মধ্যে এক বৈপ্লবিক চেতনার উন্মেষ ঘটে যা পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের প্রেরণা যোগায়। ভাষা আন্দোলনের ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক তথা সর্বস্তরের মানুষের মধ্যে যে ঐক্য স্থাপিত হয় তার ফলশ্রুতিতেই পরবর্তীকালে ৫৪- এর।যুক্তফ্রন্ট নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ, ৬৬- এর ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, সত্তরের সাধারণ নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদের বিজয় অর্জিত হয়। আর এসব কারণেই বলা যায় উদ্দীপকে উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলন বাঙালির পরবর্তী আন্দোলন সংগ্রামের প্রেরণা জুগিয়েছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উক্ত আন্দোলন ঐ ভাষাভাষী জনগণের ওপর পরবর্তী আন্দোলন সংগ্রামের প্রেরণ…

উদ্দীপক

সদ্য স্বাধীন একটি রাষ্ট্রের সংখ্যা গরিষ্ঠ ভাষাভাষী জনগণ তাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানালে শাসক গোষ্ঠী তাতে কর্ণপাত করেনি। ফলে জনগণের ক্ষোভ বাড়তে থাকে। শুরু হয় আন্দোলন। আন্দোলনের একপর্যায়ে শাসকগোষ্ঠীর ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ করলে অনেকে আন্দোলনে শহীদ হন। ফলে আন্দোলন আরো বেগবান হয়। দাবি মেনে নিতে বাধ্য হয় শাসকগোষ্ঠী।

Jessore · 2021

উত্তর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিশ গঠিত হয়।

উত্তর

পাকিস্তান শাসকগোষ্ঠীর ঔপনিবেশিক মনোভাব পূর্ব বাংলাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে রাখে। যে কারণে সংবিধান অনুযায়ী ১৯৫১ সালে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনকে পিছিয়ে ১৯৫৪ সালে অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়। এতে পূর্ব বাংলার রাজনৈতিক নেত্রীবৃন্দ অত্যন্ত ক্ষুব্ধ হন এবং ক্ষমতাসীন মুসলিম লীগকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, গণতান্ত্রিক দল এবং পাকিস্তান খেলাফতে রব্বানী পার্টির সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। এটি ছিল সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত প্রথম নির্বাচন। এতে যুক্তফ্রন্ট ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জয়লাভ করে। শেরে বাংলা এ.কে. ফজলুল হক ছিলেন যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পঠিত যে ঘটনা সদস্য রয়েছে তা হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন। ১৯৪৭ সালের শুরু থেকে পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রভাষায় কি হবে তা নিয়ে মতবিরোধ শুরু হয়। পাকিস্তান স্বাধীন হওয়ার পর বিষয়টি গুরুত্ব লাভ করে। পূর্ব পাকিস্তানের মাতৃভাষা বাংলা হলেও মুসলিম লীগ নেতারা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়। ফলে মোট জনগোষ্ঠীর ৫৬% এর জোরপূর্বক অন্য ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে আরোপ করার প্রস্তুতি চলতে থাকে। এমতাবস্থায় বাঙ্গালীদের মধ্যে এক প্রতিক্রিয়ার প্রথমে আনুষ্ঠানিকভাবে গণপরিষদে প্রস্তাব ও তা আগ্রহ হলে বিদ্রোহ দানা বাঁধতে থাকে। পর্যায়ক্রমে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বে আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়। আন্দোলন দমিয়ে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পূর্বপরিকল্পনা অনুযায়ী সংগ্রামী ছাত্র সমাজ ১৪৪ ধারা ভঙ্গ করে শোভাযাত্রা সহ রাষ্ট্রভাষা বাংলার দাবি নিয়ে প্রাদেশিক পরিষদ ভবনে যাওয়ার জন্য রওনা করে। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানের শান্তিপূর্ণ যে যাত্রার এক পর্যায়ে পুলিশ ও ইপিয়ার লাঠিচার্জ ও গুলি নিক্ষেপ করে। এতে সালাম, বরকত, রফিক, শফিক, জব্বরসহ অনেকে শহীদ হন। ফলে আন্দোলন আরো বেগবান হয়ে তুমুল হয়ে ওঠে। এক পর্যায়ে সরকার নমনীয় হয়ে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয়। উদ্দীপকে ঘটনার প্রতিফলন রয়েছে।এতে দেখা যায় সদ্য স্বাধীন দেশে সংখ্যাগরিষ্ঠদের মাতৃভাষার রাষ্ট্রভাষা স্বীকৃতি পায়নি। তার দাবিতে শাসকগোষ্ঠী কর্ণপাত না করে নিপীড়ন জালালের তীব্র আন্দোলনের মুখে এক পর্যায়ে দাবি মেনে নিতে বাধ্য হয় তারা। অর্থাৎ উদ্দীপকের ঘটনাবলী ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে সাদৃশ্যপূর্ণ আন্দোলন তথা ভাষা আন্দোলন বাংলা ভাষাভাষী জনগণের পরবর্তী আন্দোলন গুলোর অনুপ্রেরণা যুগিয়েছে বলে আমি মনে করি। ভাষা আন্দোলন শুরুতে কেবল ভাষা কেন্দ্রিক একটি সাংস্কৃতিক আন্দোলন থাকলেও অচিরেই তার রাজনৈতিক আন্দোলনের পরিণত হয়। এটি ছিল বাঙালি জাতীয়তাবাদ বিকাশের প্রথম পদক্ষেপ। কেননা এর মাধ্যমে ভাষাভিত্তিক চেতনায় বাঙালিরা সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সত্তা ও স্বতন্ত্র অধিকার সম্পর্কে সতর্ক হয়ে উঠেছিল। ভাষা আন্দোলনের জয় অর্জিত হওয়ার অনুপ্রেরণা বিভিন্ন সাম্প্রদায়িক ছাত্র ও রাজনৈতিক সংগঠন গড়ে তোলে। ভাষা আন্দোলনের প্রেরণা উদ্বুদ্ধ হয়ে বাঙালিরা তাদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের দাবি উত্থাপনের সৎ সাহস অর্জন করে। এর প্রত্যক্ষ ফল হলো ১৯৫৪- এর নির্বাচনে ২১ দফা ভিত্তিক কর্মসূচি। তাছাড়া ভাষা আন্দোলন বাঙ্গালীদের রক্তের বিনিময়ে জাতীয়তা আদায়ের শিক্ষা দেয়। সেই সাথে বাঙালির জাতি আত্মনিয়ন্ত্রণ অধিকার আদায় সুদৃঢ় প্রেরণা লাভ করে। ২১ ফেব্রুয়ারি বিয়োগান্তক ঘটনা বাঙালার বুদ্ধিজীবী সমাজ সংগ্রামী চেতনায় জেগে ওঠে। ছাত্র, শিক্ষক, শ্রমিক, ব্যবসায়ী, কৃষক নির্বিশেষে সর্বস্তরের জনগণের মধ্যে এক বৈপ্লবিক চেতনার উন্মেষ ঘটে যা পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের প্রেরণা যোগায়। ভাষা আন্দোলনের ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক তথা সর্বস্তরের মানুষের মধ্যে যে ঐক্য স্থাপিত হয় তার ফলশ্রুতিতেই পরবর্তীকালে ৫৪- এর।যুক্তফ্রন্ট নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ, ৬৬- এর ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, সত্তরের সাধারণ নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদের বিজয় অর্জিত হয়। আর এসব কারণেই বলা যায় উদ্দীপকে উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলন বাঙালির পরবর্তী আন্দোলন সংগ্রামের প্রেরণা জুগিয়েছে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।