উদ্দীপকের ঘটনাটি পাঠ্য বইয়ের যে দাবির সাথে মিলে যায় তার তিনটি দাবি আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনাটি পাঠ্য বইয়ের ৬ দফা দাবির সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুসরণকারী পাকিস্তানের পূর্ববঙ্গ প্রদেশটির জনগণ প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হওয়ার প্রেক্ষিতে উদ্দীপকের অভিসম্পাদিত নেতার ন্যায় শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি পেশ করেন। এটি স্বাধীন বাংলার ভিত্তি ও জনগণের মুক্তির সনদ হিসেবে খ্যাত। সুতরাং উদ্দীপকের সাথে ৬ দফা দাবির মিল রয়েছে। ৬ দফা দাবির অন্যতম তিনটি দাবি ছিল প্রাদেশিক সরকারের সাহিত্য শাসন, পৃথক মুদ্রা ব্যবস্থা ও মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গঠন। প্রাদেশিক স্বায়ত্তশাসন বিষয়ে বলা হয় যে, যুক্তরাষ্ট্রীয় সরকারের অধীনে কেন্দ্রীয় সরকারের হাতে কেবল দুটি বিষয় তথা দেশ রক্ষা ও পররাষ্ট্র সংক্রান্ত বিষয় থাকবে। অবশিষ্ট সব বিষয়গুলো প্রদেশ ও অঙ্গরাজ্য সমূহের হাতে ন্যস্ত থাকবে। এছাড়া দেশের দুটি অঞ্চলের জন্য পৃথক অথচ সহজ বিনিময় যোগ্য মুদ্রা চালু থাকার দাবী ও উল্লেখিত ছিল ৬ দফায়। এর বিকল্প হিসেবে মুদ্রা পাচার বন্ধের উদ্দেশ্যে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংকের মাধ্যমে অভিন্ন মুদ্রার লেনদেন করার কথা বলা হয়। আবার অঙ্গরাজ্যগুলো স্বীয় কর্তৃত্তাধীনে একটি আঞ্চলিক সেনাবাহিনী বা আধা সামরিক বাহিনী গঠনের দাবি ছিল ৬ দফার অন্যতম একটি দাবী।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনাটি পাঠ্য বইয়ের যে দাবির সাথে মিলে যায় তার তিনটি দাব…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর