উদ্দীপকে বর্ণিত সরকারের গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সরকারের গঠন বর্ণনা করা হলো - বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় আম্রকাননে ( পরবর্তীতে মুজিবনগর নামকরণ করা হয়) ১৯৭১ সালের ১০ এপ্রিল ১৯৭০ সালের সাধারণ নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয় এবং ওই দিনই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয়। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন। মুজিবনগর সরকারের কাঠামো ছিল নিম্নরূপ - ১. রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২.উপরাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম (বঙ্গবন্ধুর আবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি)। ৩. প্রধানমন্ত্রী :তাজউদ্দীন আহমদ। ৪. অর্থমন্ত্রী :এম মনসুর আলী। ৫. স্বরাষ্ট্র, ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রী : এ এইচ এম কামরুজ্জামান। ৬. পররাষ্ট্র ও আইন মন্ত্রী : খন্দকার মোস্তাক আহমেদ। ৭. প্রধান সেনাপতি : কর্নেল ( অব.) এম. এ. জি ওসমানী। ৮. চিপ অফ স্টাফ : কর্নেল (অব.) আব্দুর রব। ৯. ডেপুটি চিপ অফ স্টাফ : গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার। এ সরকারের মোট ১২ টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল।এগুলো হচ্ছে - প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিবালয়, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য ও কল্যাণ বিভাগ, ত্রাণ ও পূর্ণবাসন বিভাগ, প্রকৌশল বিভাগ, পরিকল্পনা কমিশন, যুব ও অব্যর্থনা শিবিরের নিয়ন্ত্রণ বোর্ড প্রভৃতি। মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করে। ১০ এপ্রিল সরকার চারটি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে চারজন সেক্টর কমান্ডো নিযুক্ত করে। ১১ এপ্রিল তা পূর্ণ নির্ধারিত করে ১১ টি সেক্টরে ভাগ করা হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সরকারের গঠন বর্ণনা কর।
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর