শেয়ারFacebookWhatsApp

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বর্ণিত দাবি সমূহের গুরুত্ব মূল্যায়ন কর।

উত্তর: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বর্ণিত দাবি সমূহ অর্থাৎ ছয় দফা দাবি সমূহের গুরুত্ব অত্যধিক। ছয় দফা দাবি ছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কর্তৃক দীর্ঘকাল ধরে পূর্ব পাকিস্তানকে শোষণের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ। শেখ মুজিবুর রহমান ছয় দফা কে বাংলার কৃষক, মজুর,শ্রমিক, মধ্যবিত্ত তথা আপামর জনসাধারণের মুক্তির সনদ বা আমাদের বাঁচার দাবি বলে আখ্যা দিয়েছেন। ছয় দফার পূর্বে বাংলার পক্ষ থেকে যেসব দাবি উত্থাপিত হয়েছিল সেগুলো ছিল মূলত পাকিস্তানের অংশ হিসেবে বাঙালির অধিকারের দাবি। আর ৬ দফার মধ্য দিয়ে সর্বপ্রথম পূর্ব বাংলাকে একটি পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করে স্বায়ত্তশাসন দাবি করা হয়েছিল। ছয় দফার পক্ষে জনমত গঠনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন স্থানে সবার সমাবেশ করেন। ফলে জনগণ ছয় দফা দাবির গুরুত্ব উপলব্ধি করে ছয় দফা দাবি আদায়ের পক্ষে তীব্র আন্দোলন শুরু করে। আন্দোলনের তীব্রতার ভীত হয়ে পাকিস্তান সরকার ছয় দফা কে পাকিস্তানের অখন্ডতার প্রতি হুমকি বলে আখ্যা দিয়ে বঙ্গবন্ধুকে দেশদ্রোহীতার অভিযোগে গ্রেফতার করে। বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হলে তার মুক্তির জন্য আন্দোলন তীব্র আকার ধারণ করে। আন্দোলনের মুখে এক পর্যায়ে সরকার বঙ্গবন্ধুর মুক্তি দিতে বাধ্য হয়। কিন্তু আন্দোলন চলতে থাকে। আর এই আন্দোলন শেষ পর্যন্ত স্বাধীনতা আন্দোলনের রূপ নেয়। পরিশেষে বলা যায়, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ছয় দফা কর্মসূচি গুরুত্ব ছিল অপরিসীম।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বর্ণিত দাবি সমূহের গুরুত্ব মূল্যায়ন কর।

উদ্দীপক

১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের সম্মেলনে একজন অভিসংবাদিত নেতা কর্তৃক উত্থাপিত কিছু দাবিকে বাঙালি জাতির ম্যাগনাকার্টা বলা হয়।

Dhaka · 2021

উত্তর

সাধারণ সামরিক বাহিনীর শাসনকে সামরিক শাসন বলা হয়।

উত্তর

১৯৯৮ সালের ৭ অক্টোবর পাকিস্তানে তদানীন্তন প্রেসিডেন্ট জেনারেল স্টান্দার মির্জা সমগ্র দেশে সামরিক আইন জারি করে। এ সামরিক আইন জারির সমর্থনের যেসব কারণ বিদ্যমান ছিল তন্মধ্যে দুটি হলো- ১. ১৯৫৬ সালের সংবিধান কার্যকর হওয়ার পর থেকে পাকিস্তানের রাজনীতিতে নতুন করে ষড়যন্ত্র, দলীয় সংঘাত কার্যকারণ শুরু হয়। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান ষড়যন্ত্রের মাধ্যমে কেন্দ্রীয় প্রাদেশিক মন্ত্রিসভায় ঘন ঘন পরিবর্তনকে অনিবার্য করে তোলে, যা ১৯৫৮ সালের সামরিক শাসন জারি করতে বাধ্য করে। ২. সুবিধাবাদী ক্ষমতালিঙ্গ রাজনৈতিক নেতৃত্বের অগণতান্ত্রিক ও ষড়যন্ত্রমূলক কার্যকলাপ শাসনতন্ত্রকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। এছাড়া উপদলীয় কোনো দল , রাজনৈতিক দলগুলোর মধ্যে দলীয় শৃঙ্খলার অভাব, রাজনীতিতে আমলাতন্ত্রের অনধিকার চর্চা, নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব ইত্যাদি কারণে সামরিক শাসন জারি করা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী লাহোর বিরোধী দলসমূহের সম্মেলনে একজন অভিসংবাদিত নেতা কর্তৃক উত্থাপিত কিছু দাবিকে বাঙালি জাতির ম্যাগনাকার্টা বলা হয়, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ছয় দফা নির্দেশ করে। ছয় দফার দুটি দাবি নিচে ব্যাখ্যা করা হলো - ১. ফেডারেল সরকার গঠন : লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেল রাষ্ট্র হিসেবে গঠন করা হবে। এটি হবে সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্র। প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা হবে সার্বভৌম। ২. মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা : দুই অঞ্চলের জন্য সহজে বিনিয়োগযোগ্য দুটি মুদ্রা চালু থাকবে। মুদ্রা লেনদেনের হিসাব রাখার জন্য দুই অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে। মুদ্রা ও ব্যাংক পরিচালনার ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। অথবা দুই অঞ্চলের জন্য এই মুদ্রা থাকবে, তবে ও সংবিধানে এমন ব্যবস্থা রাখতে হবে,যাতে এক অঞ্চল থেকে অন্য অঞ্চল মুদ্রা ও মূলধন পাচার হতে না পারে। একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকবে এবং দুটি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক থাকবে। অতএব ছয় দফা দাবি গুলো বিশ্লেষণ করলে দেখা যায় এখানে পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সকল অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। ছয় দফা কর্মসূচি ছিল মূলত স্বায়ত্তশাসনের দাবি, যা বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। এজন্য বলা হয় ব্রিটিশ গণতন্ত্রের ইতিহাসে যেমন ম্যাগনাকার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেমনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি ছিল ছয় দফা কর্মসূচি। এজন্য ছয় দফাকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়।

উত্তর

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বর্ণিত দাবি সমূহ অর্থাৎ ছয় দফা দাবি সমূহের গুরুত্ব অত্যধিক। ছয় দফা দাবি ছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কর্তৃক দীর্ঘকাল ধরে পূর্ব পাকিস্তানকে শোষণের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ। শেখ মুজিবুর রহমান ছয় দফা কে বাংলার কৃষক, মজুর,শ্রমিক, মধ্যবিত্ত তথা আপামর জনসাধারণের মুক্তির সনদ বা আমাদের বাঁচার দাবি বলে আখ্যা দিয়েছেন। ছয় দফার পূর্বে বাংলার পক্ষ থেকে যেসব দাবি উত্থাপিত হয়েছিল সেগুলো ছিল মূলত পাকিস্তানের অংশ হিসেবে বাঙালির অধিকারের দাবি। আর ৬ দফার মধ্য দিয়ে সর্বপ্রথম পূর্ব বাংলাকে একটি পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করে স্বায়ত্তশাসন দাবি করা হয়েছিল। ছয় দফার পক্ষে জনমত গঠনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন স্থানে সবার সমাবেশ করেন। ফলে জনগণ ছয় দফা দাবির গুরুত্ব উপলব্ধি করে ছয় দফা দাবি আদায়ের পক্ষে তীব্র আন্দোলন শুরু করে। আন্দোলনের তীব্রতার ভীত হয়ে পাকিস্তান সরকার ছয় দফা কে পাকিস্তানের অখন্ডতার প্রতি হুমকি বলে আখ্যা দিয়ে বঙ্গবন্ধুকে দেশদ্রোহীতার অভিযোগে গ্রেফতার করে। বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হলে তার মুক্তির জন্য আন্দোলন তীব্র আকার ধারণ করে। আন্দোলনের মুখে এক পর্যায়ে সরকার বঙ্গবন্ধুর মুক্তি দিতে বাধ্য হয়। কিন্তু আন্দোলন চলতে থাকে। আর এই আন্দোলন শেষ পর্যন্ত স্বাধীনতা আন্দোলনের রূপ নেয়। পরিশেষে বলা যায়, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ছয় দফা কর্মসূচি গুরুত্ব ছিল অপরিসীম।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।