উদ্দীপকে বর্ণিত দাবি সমূহের দুটি দাবি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী লাহোর বিরোধী দলসমূহের সম্মেলনে একজন অভিসংবাদিত নেতা কর্তৃক উত্থাপিত কিছু দাবিকে বাঙালি জাতির ম্যাগনাকার্টা বলা হয়, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ছয় দফা নির্দেশ করে। ছয় দফার দুটি দাবি নিচে ব্যাখ্যা করা হলো - ১. ফেডারেল সরকার গঠন : লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেল রাষ্ট্র হিসেবে গঠন করা হবে। এটি হবে সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্র। প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা হবে সার্বভৌম। ২. মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা : দুই অঞ্চলের জন্য সহজে বিনিয়োগযোগ্য দুটি মুদ্রা চালু থাকবে। মুদ্রা লেনদেনের হিসাব রাখার জন্য দুই অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে। মুদ্রা ও ব্যাংক পরিচালনার ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। অথবা দুই অঞ্চলের জন্য এই মুদ্রা থাকবে, তবে ও সংবিধানে এমন ব্যবস্থা রাখতে হবে,যাতে এক অঞ্চল থেকে অন্য অঞ্চল মুদ্রা ও মূলধন পাচার হতে না পারে। একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকবে এবং দুটি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক থাকবে। অতএব ছয় দফা দাবি গুলো বিশ্লেষণ করলে দেখা যায় এখানে পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সকল অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। ছয় দফা কর্মসূচি ছিল মূলত স্বায়ত্তশাসনের দাবি, যা বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। এজন্য বলা হয় ব্রিটিশ গণতন্ত্রের ইতিহাসে যেমন ম্যাগনাকার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেমনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি ছিল ছয় দফা কর্মসূচি। এজন্য ছয় দফাকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দাবি সমূহের দুটি দাবি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর