শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে আমার পঠিত বইয়ের ১৯৫২ সালের ভাষা আন্দোলন বিবৃত হয়েছে।১৯৪৭ সালের পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ আর নির্যাতনের জাঁতাকলে পিষ্ট হতে থাকে। ১৯৪৮ সালে বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সামরিক প্রতিক্ষেত্রে দুই প্রদেশের ব্যাপক অমিল ও বৈষম্য দেখা যায়। সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়। বাংলা পাকিস্তানের মোট জনগণের সিংহভাগ মানুষের মুখের ভাষা হলেও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী সম্পূর্ণ অনৈতিকভাবে সংখ্যালঘুর ভাষা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার পদক্ষেপ নেয়। কিন্তু বাঙালিরা তা মেনে নেয়নি। তারা সর্বন্তর থেকে প্রতিবাদ জানানোর পরও সরকার তা আমলে না নিলে দুর্বার আন্দোলনের সূত্রপাত হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি উন্মত্ত ছাত্ররা প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়। বিপরীতে সরকার সেদিন ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা বাধা উপেক্ষা করে প্রতিবাদ মিছিল শুরু করলে পুলিশ গুলি চালায় এবং এতে সালাম, বরকতসহ অনেকে নিহত হয়। উদ্দীপকে এই ভাষা আন্দোলনের পুরো প্রেক্ষাপট ও আন্দোলনের চূড়ান্ত রূপ ও তার ফলাফলের রূপক প্রতিফলন ঘটেছে।আর তাই বলা যায়, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলন হলো ভাষা আন্দোলন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে? …

উদ্দীপক

'ZZ^{\prime} নামক রাষ্ট্রটি ধর্মীয় জাতীয়তাবাদের ভিত্তিতে স্বাধীনতা লাভ করে। ওই রাষ্ট্রে বহু ভাষাভাষী জনগোষ্ঠী বসবাস করে। স্বাধীনতার পরপরই শাসকশ্রেণি সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষাকে অবদমনের চেষ্টা চালায়। মাতৃভাষার মর্যাদা অক্ষুন্ন রাখার জন্য জনগণ রাজপথে রক্ত দেয়। এই আন্দোলনের চেতনা পরবর্তীতে তাদের স্বাধীনতা অর্জনে প্রেরণা দেয়।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।

উত্তর

ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে বসু-সোহরাওয়ার্দী চুক্তি একটি উল্লেখযোগ্য ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালের দ্রুত পরিবর্তনশীল অবস্থার প্রেক্ষাপটে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ্যাটলির ফেব্রুয়ারি ঘোষণার পর ভারতবর্ষের স্বাধীনতা এক রকম নিশ্চিত হয়ে যায়। এমন পরিস্থিতিতে স্বাধীন অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বসু-সোহরাওয়ার্দী চুক্তি স্বাক্ষরিত হয়। এ নীতি পরিকল্পনা নিয়ে ১৯৪৭সালে ১২-২০ মে হিন্দু-মুসলিম নেতৃবৃন্দ ব্যাপক আলোচনা করেন। পরবর্তীতে স্বাধীন বাংলা গঠন নিয়ে নেতৃবৃন্দ শরৎচন্দ্র বসুর কলকাতার বাসভবনে এক সম্মেলনে অখন্ড বাংলার শাসনতান্ত্রিক কাঠামোর খসড়া রচনা করেন। এটিই সোহরাওয়ার্দী বসু প্রস্তাব/চুক্তি নামে পরিচিত। এ চুক্তির মূল লক্ষ্য ছিল যেকোনো উপায়েই বাংলার অখণ্ডতা রক্ষা করা।

উত্তর

উদ্দীপকে আমার পঠিত বইয়ের ১৯৫২ সালের ভাষা আন্দোলন বিবৃত হয়েছে।১৯৪৭ সালের পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ আর নির্যাতনের জাঁতাকলে পিষ্ট হতে থাকে। ১৯৪৮ সালে বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সামরিক প্রতিক্ষেত্রে দুই প্রদেশের ব্যাপক অমিল ও বৈষম্য দেখা যায়। সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়। বাংলা পাকিস্তানের মোট জনগণের সিংহভাগ মানুষের মুখের ভাষা হলেও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী সম্পূর্ণ অনৈতিকভাবে সংখ্যালঘুর ভাষা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার পদক্ষেপ নেয়। কিন্তু বাঙালিরা তা মেনে নেয়নি। তারা সর্বন্তর থেকে প্রতিবাদ জানানোর পরও সরকার তা আমলে না নিলে দুর্বার আন্দোলনের সূত্রপাত হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি উন্মত্ত ছাত্ররা প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়। বিপরীতে সরকার সেদিন ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা বাধা উপেক্ষা করে প্রতিবাদ মিছিল শুরু করলে পুলিশ গুলি চালায় এবং এতে সালাম, বরকতসহ অনেকে নিহত হয়। উদ্দীপকে এই ভাষা আন্দোলনের পুরো প্রেক্ষাপট ও আন্দোলনের চূড়ান্ত রূপ ও তার ফলাফলের রূপক প্রতিফলন ঘটেছে।আর তাই বলা যায়, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলন হলো ভাষা আন্দোলন।

উত্তর

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলন অর্থাৎ ১৯৫২ সালের ভাষা আন্দোলন একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়।ভাষা আন্দোলন বাঙালি জাতির প্রথম আন্দোলন ছিল। এ আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এবং বাঙালি নবচেতনায় উদ্বুদ্ধ হয়। ভাষা আন্দোলন পাকিস্তানি শাসকদের ক্ষমতার ভিত নাড়িয়ে দেয় এবং তারা বাঙালিদের সমীহ করতে শেখে। ভাষা আন্দোলন যদিও একটি সাংস্কৃতিক আন্দোলন ছিল, তথাপি এ আন্দোলন রাজনৈতিক চেতনা সৃষ্টি করে এবং ছাত্রদেরকে অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের শিক্ষা দেয়। ভাষা আন্দোলন ভবিষ্যৎ আন্দোলনের কর্মসূচি প্রণয়ন এবং স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণে অনুপ্রেরণা জোগায়। যার ফলশ্রুতিতে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১-এর স্বাধীনতা আন্দোলনে আমরা জয়লাভ করি। ভাষা আন্দোলন অসাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি করেছিল। যার ফলে ১৯৭১ সালে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করার প্রেরণা পায়। অর্থাৎ ভাষা আন্দোলনের অনুপ্রেরণা থেকেই এদেশের জনগণ অন্য আন্দোলনগুলোকে সফল করেছিল। এমনকি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। তাই ভাষা আন্দোলনকে বাংলার পরবর্তী আন্দোলনগুলোর পথনির্দেশক বলা যায়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।