উক্ত আন্দোলন "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের প্রেরণা হিসেবে কাজ করেছে"-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ আন্দোলন তথা ভাষা আন্দোলন বাংলা ভাষাভাষী জনগণের পরবর্তী আন্দোলনগুলোর অনুপ্রেরণা যুগিয়েছে বলে আমি মনে করি।ভাষা আন্দোলন শুরুতে কেবলই ভাষাকেন্দ্রিক একটি সাংস্কৃতিক আন্দোলন থাকলেও অচিরেই তা রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। এটি ছিল বাঙালি জাতীয়তাবাদ বিকাশের প্রথম পদক্ষেপ। কেননা, এর মাধ্যমেই ভাষাভিত্তিক চেতনায় বাঙালিরা সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সত্তা ও স্বতন্ত্র অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠেছিল। ভাষা আন্দোলনের অনুপ্রেরণায় বিভিন্ন অসাম্প্রদায়িক ছাত্র ও রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। ভাষা আন্দোলনের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বাঙালিরা তাদের ন্যায়সংগত অধিকার আদায়ে দাবি উত্থাপনের সৎ সাহস অর্জন করে। এর প্রত্যক্ষ ফল হলো ১৯৫৪-এর নির্বাচনে একুশ দফাভিত্তিক কর্মসূচি। তাছাড়া ভাষা আন্দোলন বাঙালিদের রক্তের বিনিময়ে জাতীয়তা আদায়ের শিক্ষা দেয়। সেই সাথে বাঙালি জাতি আত্মনিয়ন্ত্রণ অধিকার আদায়ের সুদৃঢ় প্রেরণা লাভ করে। ২১ ফেব্রুয়ারির বিয়োগান্তক ঘটনায় বাংলার বুদ্ধিজীবী সমাজ সংগ্রামী চেতনায় জেগে ওঠে। ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী নির্বিশেষে সর্বস্তরের জনগণের মধ্যে এক বৈপ্লবিক চেতনার উন্মেষ ঘটে, যা পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের প্রেরণা জোগায়। ভাষা আন্দোলনে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক তথা সর্বস্তরের মানুষের মধ্যে যে ঐক্য স্থাপিত হয় তার ফলশ্রুতিতেই পরবর্তীকালে '৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ, '৬৬-এর ৬ দফা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের সাধারণ নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালিদের বিজয় অর্জিত হয়।আর এসব কারণেই বলা যায়, উদ্দীপকের উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলন 'স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে' প্রেরণা যুগিয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত আন্দোলন "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের প্রেরণা হিসেবে কাজ করেছে…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর