উক্ত আন্দোলনটি কীভাবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ভূমিকা রেখেছিল?- আলোচনা কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উক্ত আন্দোলনই অর্থাৎ ভাষা আন্দোলনই বাংলাদেশ স্বাধীনতার সূত্রপাত করে- উক্তিটি যথার্থ।১৯৫২ সালের ভাষা আন্দোলনে ভাষা শহিদদের আত্মদানের ঘটনা পরবর্তীকালে প্রতিটি সংগ্রামের সুতিকাগার হিসেবে কাজ করেছে। ভাষা আন্দোলন ছিল পাকিস্তান শাসনামলে বাঙালিদের অধিকার আদায়ের প্রথম সফল ও ফলপ্রসূ একটি আন্দোলন। এ আন্দোলনের ফলে বাঙালির ন্যায্য অধিকার আদায়ের বিজয় অর্জিত হয়। সেই সাথে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়। এ আন্দোলন থেকে বাঙালিরা শিক্ষা অর্জন করতে সক্ষম হন যে আন্দোলন-সংগ্রাম ব্যতীত কোনো অধিকার আদায় করা সম্ভব নয়। ভাষা আন্দোলন একটি জাতীয় চেতনার জন্ম দেয়। এ চেতনা পরবর্তীকালে সব আন্দোলন ও সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ভাষা আন্দোলনের প্রেরণায় ১৯৫৪ সালের নির্বাচনে বাঙালিরা অভূতপূর্ব বিজয় অর্জন করে। ১৯৬২ সালের শিক্ষানীতি বিরোধী আন্দোলন ভাষা আন্দোলন অনুপ্রেরণা যোগায়। ১৯৬৬ সালে ৬ দফা দাবি ভাষা আন্দোলনের ফলে উৎসারিত চেতনারই সম্প্রসারিত রূপ। একইভাবে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচনেও এর প্রভাব বিদ্যমান। আর বাঙালি জাতির মুক্তির আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ১৯৭১-এর মুক্তিযুদ্ধে বীর বাঙালি সেনানীরা যে বীরত্ব, ত্যাগ-তিতিক্ষা ও শৌর্যবীর্য দেখিয়েছে, তা ভাষা আন্দোলনের দ্বারা অর্জিত বীরত্বেরই ফল। সুতরাং বলা যায়, ভাষা আন্দোলনই স্বাধীনতার সূত্রপাত করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত আন্দোলনটি কীভাবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ভূমিকা রেখেছিল?- …
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর