শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলন হলো ভাষা আন্দোলন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর তাৎপর্য ব্যাপক।ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও স্বাধিকার প্রতিষ্ঠার প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই সংগ্রাম বাঙালি সমাজে যে রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটায়, তা পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের মূল ভিত্তি হয়ে ওঠে। এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তা আত্মপ্রকাশ করে এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বীজ রোপিত হয়। ভাষা আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভাষাভিত্তিক জাতীয়তাবোধ জাগ্রত হয়। বাঙালি প্রথমবার রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জনের প্রেরণায় উদ্বুদ্ধ হয়। এই আন্দোলনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ভবিষ্যৎ গণআন্দোলনের জন্য গণভিত্তি তৈরি করে। ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক-শ্রমিক সকলেই এক কাতারে দাঁড়িয়ে ভাষার মর্যাদা রক্ষার শপথ নেয়। পরবর্তীতে এ চেতনা ছড়িয়ে পড়ে ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান, নির্বাচন ও অবশেষে মুক্তিযুদ্ধে। ভাষা আন্দোলনের বিজয় যেমন বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করে, তেমনি রাজনৈতিক স্বাতন্ত্র্যবোধ বাঙালির মাঝে গভীরভাবে রোপিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সুতরাং বলা যায়, ভাষা আন্দোলনের চেতনা ও ত্যাগ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে, যা স্বাধীন বাংলাদেশের জন্মের অনিবার্য প্রেক্ষাপট তৈরি করে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ কর।

উদ্দীপক

সদ্য স্বাধীন একটি দেশের দুটি অঞ্চল বরেন্দ্র ও ময়নামতি। রাষ্ট্রটির শাসকগোষ্ঠী বরেন্দ্র অঞ্চলের মাত্র ৫% জনগণের ভাষাকে রাষ্ট্রভাষা করার মতামত দেয়। এ মতামতের বিরুদ্ধে ময়নামতি রাষ্ট্রের জনগণ আন্দোলন করে। অবশেষে বুকের তাজা রক্তের বিনিময়ে তাদের দাবি প্রতিষ্ঠা করে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026

উত্তর

১৯৫৪ সালের পাকিস্তানের সাধারণ ও প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, রামপন্থি গণতন্ত্রী দল এবং পাকিস্তান খেলাফতে রব্বানী পার্টির সমন্বয়ে যে রাজনৈতিক জোট গঠন করা হয়েছিল, তা-ই ইতিহাসে যুক্তফ্রন্ট নামে পরিচিত।

উত্তর

একজন প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চার জন নির্বাচন কমিশনারের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হয়। নির্বাচন কমিশনারের সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করেন। এটি একটি সাংবিধানিক পদ। রাষ্ট্রপ্রতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগদান করবেন এবং সংসদের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কর্তৃক তাদের কর্মের শর্তাবলি নির্ধারিত হবে।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে আমার পঠিত ভাষা আন্দোলনের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে সদ্য স্বাধীন একটি দেশের দুটি অঞ্চল বরেন্দ্র ও ময়নামতি। রাষ্ট্রটির শাসকগোষ্ঠী বরেন্দ্র অঞ্চলের মাত্র ৫% জনগণের ভাষাকে রাষ্ট্র ভাষা করার মতামত দেয়। এ মতামতের বিরুদ্ধে ময়নামতি রাষ্ট্রের জনগণ আন্দোলন করে। অবশেষে বুকের তাজা রক্তের বিনিময়ে তাদের দাবি প্রতিষ্ঠা করে। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি ফুটে ওঠে।১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় রক্ষার এক ঐতিহাসিক সংগ্রাম। এই আন্দোলনের পেছনে ছিল সাংস্কৃতিক, ভাষাগত ও রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বাঙালিদের আত্মমর্যাদাবোধ ও অধিকার প্রতিষ্ঠার চেতনা। এটি ছিল পাকিস্তানি কেন্দ্রীয় সরকারের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে পূর্ববাংলার গণসচেতনতার প্রথম বিস্ফোরণ। কেননা, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ বাংলা ভাষাভাষী হলেও কেন্দ্রীয় সরকার একতরফাভাবে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। এর ফলে পূর্ববাংলার জনগণ, বিশেষ করে তরুণ ছাত্রসমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে। যার প্রেক্ষিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মিছিল বের করলে পুলিশ গুলি করে। এদিন পুলিশের গুলিতে সালাম, রফিক, জব্বারসহ কয়েকজন তরুণ শহিদ হন। তাদের আত্মত্যাগে আন্দোলন আরও বেগবান হয় এবং পরবর্তীতে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়।

উত্তর

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলন হলো ভাষা আন্দোলন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর তাৎপর্য ব্যাপক।ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও স্বাধিকার প্রতিষ্ঠার প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই সংগ্রাম বাঙালি সমাজে যে রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটায়, তা পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের মূল ভিত্তি হয়ে ওঠে। এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তা আত্মপ্রকাশ করে এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বীজ রোপিত হয়। ভাষা আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভাষাভিত্তিক জাতীয়তাবোধ জাগ্রত হয়। বাঙালি প্রথমবার রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জনের প্রেরণায় উদ্বুদ্ধ হয়। এই আন্দোলনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ভবিষ্যৎ গণআন্দোলনের জন্য গণভিত্তি তৈরি করে। ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক-শ্রমিক সকলেই এক কাতারে দাঁড়িয়ে ভাষার মর্যাদা রক্ষার শপথ নেয়। পরবর্তীতে এ চেতনা ছড়িয়ে পড়ে ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান, নির্বাচন ও অবশেষে মুক্তিযুদ্ধে। ভাষা আন্দোলনের বিজয় যেমন বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করে, তেমনি রাজনৈতিক স্বাতন্ত্র্যবোধ বাঙালির মাঝে গভীরভাবে রোপিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সুতরাং বলা যায়, ভাষা আন্দোলনের চেতনা ও ত্যাগ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে, যা স্বাধীন বাংলাদেশের জন্মের অনিবার্য প্রেক্ষাপট তৈরি করে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।