'উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদের বিজয়'- বিশ্লেষণ কর।
উত্তর: যুক্তফ্রন্টের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদের বিজয়-প্রশ্নের এ উক্তিটি যথার্থ-১৯৫৪ সালের নির্বাচন বাঙালির দীর্ঘকাল থেকে চলে আসা স্বায়ত্তশাসন আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। উক্ত নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের ফলে মুসলিম লীগের সুদীর্ঘ সাত বছরের শাসন, শোষণ, অত্যাচারের সাময়িক অবসান ঘটে। উদ্দীপকে বর্ণিত নির্বাচন তথা ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচন বাংলাদেশের স্বাধিকার আন্দোলনকে গতিশীল করে। কেননা, পূর্ব পাকিস্তানের জনগণের নিকট এ নির্বাচন ছিল পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর কবল হতে মুক্তিলাভের একমাত্র উপায়। নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে বাঙালিরা আরও আত্মসচেতন হয়ে ওঠে এবং স্বশাসন দাবি করে। পূর্ব পাকিস্তানের জনগণ মুসলিম লীগের দীর্ঘ সাত বছরের শাসনব্যবস্থার অধীনে থেকে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রায় হারাতে বসেছিল। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের ফলে পূর্ব পাকিস্তানের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সংরক্ষিত হয়। তারা গণতান্ত্রিক উপায়ে নিজেদেরকে নিজেরা শাসন করার ক্ষমতা ও সুযোগ লাভ করেন।১৯৫৪ সালের নির্বাচনের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদের বিজয়েরই একটি রূপ। এ বিজয় বাঙালিদেরকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবোধ ও স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল। ফলে এ নির্বাচন হয়ে ওঠে বাঙালির উৎসাহ, প্রেরণা ও দৃষ্টান্ত যা তাদের স্বাধিকার আন্দোলনকে আরও গতিশীল করে।সুতরাং বলা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যে জাতীয়তাবাদের জন্ম হয়েছিল ১৯৫৪ সালের নির্বাচনে তার প্রতিফলন ঘটে। ফলে তখন থেকে শুরু হয় স্বাধীন জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠার আন্দোলন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
'উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়ত…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর