শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন নির্বাচনের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।

উত্তর: হ্যাঁ, উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৭০ সালের নির্বাচনের মিল রয়েছে।১৯৭০ সালের নির্বাচন পূর্ব বাংলার জনতার বিজয়ের নির্বাচন। এ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পটভূমি তৈরি করে। ১৯৭০ সালের এ নির্বাচনে আওয়ামী লীগ ও পিপলস পার্টিসহ আরও অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করে। ১৯৭০ সালের এ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে সর্বমোট ১৬৭টি আসন লাভ করে এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে ২৯৮টি আসন লাভ করে। অপরপক্ষে জাতীয় পরিষদে পশ্চিম পাকিস্তানের পিপলস পার্টি ৮৮টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগের এ জয়ে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী আতঙ্কিত হয়ে পড়ে এবং বাঙালিদের হাতে শাসনক্ষমতা ছেড়ে না দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ ষড়যন্ত্রস্বরূপ তারা ১৯৭১ সালের ২৫ মার্চ এদেশের সাধারণ জনগণের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। উদ্দীপকে দেখা যায়, 'X [গণিত] রাষ্ট্রের স্বাধীনতার দীর্ঘদিন পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে জনগণ তাদের পছন্দের দলকে ভোট দিয়ে একক সংখ্যাগরিষ্ঠ আসনে জয়যুক্ত করে। কিন্তু রাষ্ট্রপতিসহ প্রভাবশালী নেতৃবৃন্দ নির্বাচনি ফলাফল মেনে না নিয়ে চক্রান্ত শুরু করে। স্পষ্টত, 'X [গণিত] রাষ্ট্রের নির্বাচনটির সময়, ফলাফল ও ফলাফল পরবর্তী প্রভাব পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের সাথে অভিন্ন সূত্রে গাঁথা।তাই বলা যায়, উদ্দীপকের সাথে আমার পঠিত যে নির্বাচনটির সাদৃশ্য রয়েছে তা হলো ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন নির্বাচনের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

'XX^{\prime} নামক রাষ্ট্রে স্বাধীনতা লাভের প্রায় দুই যুগ পর একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের মাধ্যমে শাসকগোষ্ঠীর শাসনের অন্তঃসারশূন্যতা দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে। উক্ত নির্বাচনে একটি জনপ্রিয় রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিজয়ী হয়। কিন্তু শাসকগোষ্ঠী বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর না করে জনগণের ওপর সশস্ত্র হামলা চালায়।

ঢাকা কলেজ · 2025

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৭০ সালের নির্বাচনের মিল রয়েছে।১৯৭০ সালের নির্বাচন পূর্ব বাংলার জনতার বিজয়ের নির্বাচন। এ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পটভূমি তৈরি করে। ১৯৭০ সালের এ নির্বাচনে আওয়ামী লীগ ও পিপলস পার্টিসহ আরও অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করে। ১৯৭০ সালের এ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে সর্বমোট ১৬৭টি আসন লাভ করে এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে ২৯৮টি আসন লাভ করে। অপরপক্ষে জাতীয় পরিষদে পশ্চিম পাকিস্তানের পিপলস পার্টি ৮৮টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগের এ জয়ে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী আতঙ্কিত হয়ে পড়ে এবং বাঙালিদের হাতে শাসনক্ষমতা ছেড়ে না দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ ষড়যন্ত্রস্বরূপ তারা ১৯৭১ সালের ২৫ মার্চ এদেশের সাধারণ জনগণের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। উদ্দীপকে দেখা যায়, 'XX^{\prime} রাষ্ট্রের স্বাধীনতার দীর্ঘদিন পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে জনগণ তাদের পছন্দের দলকে ভোট দিয়ে একক সংখ্যাগরিষ্ঠ আসনে জয়যুক্ত করে। কিন্তু রাষ্ট্রপতিসহ প্রভাবশালী নেতৃবৃন্দ নির্বাচনি ফলাফল মেনে না নিয়ে চক্রান্ত শুরু করে। স্পষ্টত, 'XX^{\prime} রাষ্ট্রের নির্বাচনটির সময়, ফলাফল ও ফলাফল পরবর্তী প্রভাব পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের সাথে অভিন্ন সূত্রে গাঁথা।তাই বলা যায়, উদ্দীপকের সাথে আমার পঠিত যে নির্বাচনটির সাদৃশ্য রয়েছে তা হলো ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচন।

উত্তর

হ্যাঁ, উক্ত নির্বাচনের ফলাফল তথা ১৯৭০ সালের নির্বাচন পাকিস্তানের ভাঙন ত্বরান্বিত করে- মন্তব্যটির সাথে আমি একমত পোষণ করি। ১৯৭০ সালের নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের রাজনৈতিক মৃত্যু ঘটেছিল এবং এ নির্বাচনের মাধ্যমে পূর্ব ও পশ্চিম পাকিস্তান যে এক রাষ্ট্র হতে পারে না, সে সত্য সবার সামনে স্পষ্ট হয়েছিল। ১৯৭০ সালের নির্বাচনের ফলাফলই পাকিস্তানের মৃত্যুবার্তা ঘোষণা করেছিল। এ নির্বাচন প্রমাণ করেছিল, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে জাতীয় সংহতির অভাব প্রকটভাবে বিদ্যমান। কারণ এ নির্বাচনের ফলাফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দুটি দলই জাতীয় সত্তা হারিয়ে ফেলে এবং আঞ্চলিক দলে পরিণত হয়। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান মিলে যে একটি যুক্তরাষ্ট্রীয় সরকার কখনো সম্ভব নয় তা পূর্ব বাংলার নেতৃবৃন্দ এবং জনতা বুঝতে পেরেছিল। একইভাবে পশ্চিম পাকিস্তানি শাসকরাও এ ব্যাপারটি অনুধাবন করতে পারে এবং তারই ভিত্তিতে পূর্ব বাংলার বিরুদ্ধে ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হয়েছিল। নির্বাচনের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরে নানা টালবাহানা করে পাকিস্তানের রাজনৈতিক পরিবেশকে পুরাপুরি অশান্ত করে তুলেছিল। ফলে পাকিস্তানের জাতীয়তাবাদের ধারণা পুরাপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। আর এভাবেই ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রীয় পাকিস্তানের মৃত্যুবার্তা ঘোষণা করে।সুতরাং বলা যায়, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন অর্থাৎ ১৯৭০ সালের নির্বাচন বস্তুতপক্ষে রাষ্ট্রটির রাজনৈতিক মৃত্যু ঘটায়। আর তাই আমি প্রশ্নোক্ত মন্তব্যটির সাথে একমত পোষণ করি।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।