শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন প্রাদেশিক নির্বাচনের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনটি হলো ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচন।যুক্তফ্রন্ট নির্বাচনে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন সংখ্যা ছিল মোট ৩০৯টি। এ নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে যুক্তফ্রন্ট অভূতপূর্ব বিজয় অর্জন করে। মোট ২৩৭টি মুসলিম আসনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনসহ যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে। মুসলিম লীগ মাত্র ৯টি, পাকিস্তান খেলাফতে রব্বানী পর্টি ১টি এবং নির্দলীয় প্রার্থী ৪টি আসনে বিজয়ী হয়। মুসলিম লীগ নেতা তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক তরুণ ছাত্রের নিকট শোচনীয়ভাবে পরাজিত হন। অমুসলিমদের ৭২টি আসনে ১৩টিতে যুক্তফ্রন্ট, ২৪টি কংগ্রেস, ২৭টিতে তফসিলি ফেডারেশন, খ্রিষ্টান সম্প্রদায় ১টি ও বৌদ্ধ সম্প্রদায় ২টি, কমিউনিস্ট পার্টি ৪টি ও নির্দলীয় প্রার্থী ১টিতে বিজয়ী হয়। নির্বাচনে মুসলিম লীগ প্রাদেশিক পরিষদে ক্ষমতা হারায় ও যুক্তফ্রন্ট শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে প্রাদেশিক পরিষদ সরকার গঠন করে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন প্রাদেশিক নির্বাচনের সাদৃশ্য আছে? ব্য…

উদ্দীপক

'ক' নামক রাষ্ট্রের স্বাধীনতা লাভের প্রায় সাত বছর পর উক্ত রাষ্ট্রের একটি প্রদেশের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে জোট গঠন করে এবং নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

ঢাকা কলেজ · 2025

উত্তর

পাকিস্তান রাষ্ট্রের প্রথম সংবিধান রচিত হয়েছিল ১৯৫৬ সালে।

উত্তর

পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল মুসলিম লীগকে প্রতিহত করার জন্য বাংলার কতিপয় নেতৃবৃন্দ রাজনৈতিক দল যেমন- মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে কৃষক-শ্রমিক পার্টি, মাওলানা আতাহার আলীর নেতৃত্বে নেজামে ইসলাম, হাজী মোহাম্মদ দানেশের নেতৃত্বে বামপন্থি গণতন্ত্রী দল এবং আবুল হাশিমের নেতৃত্বে পাকিস্তান খেলাফতে রব্বানী পার্টির সমন্বয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যে রাজনৈতিক জোট গঠন করা হয় তাকে 'যুক্তফ্রন্ট' বলা হয়। ১৯৫৪ সালের পাকিস্তানের সাধারণ ও প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনটি হলো ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচন।যুক্তফ্রন্ট নির্বাচনে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন সংখ্যা ছিল মোট ৩০৯টি। এ নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে যুক্তফ্রন্ট অভূতপূর্ব বিজয় অর্জন করে। মোট ২৩৭টি মুসলিম আসনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনসহ যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে। মুসলিম লীগ মাত্র ৯টি, পাকিস্তান খেলাফতে রব্বানী পর্টি ১টি এবং নির্দলীয় প্রার্থী ৪টি আসনে বিজয়ী হয়। মুসলিম লীগ নেতা তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক তরুণ ছাত্রের নিকট শোচনীয়ভাবে পরাজিত হন। অমুসলিমদের ৭২টি আসনে ১৩টিতে যুক্তফ্রন্ট, ২৪টি কংগ্রেস, ২৭টিতে তফসিলি ফেডারেশন, খ্রিষ্টান সম্প্রদায় ১টি ও বৌদ্ধ সম্প্রদায় ২টি, কমিউনিস্ট পার্টি ৪টি ও নির্দলীয় প্রার্থী ১টিতে বিজয়ী হয়। নির্বাচনে মুসলিম লীগ প্রাদেশিক পরিষদে ক্ষমতা হারায় ও যুক্তফ্রন্ট শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে প্রাদেশিক পরিষদ সরকার গঠন করে।

উত্তর

যুক্তফ্রন্টের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদের বিজয়-প্রশ্নের এ উক্তিটি যথার্থ-১৯৫৪ সালের নির্বাচন বাঙালির দীর্ঘকাল থেকে চলে আসা স্বায়ত্তশাসন আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। উক্ত নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের ফলে মুসলিম লীগের সুদীর্ঘ সাত বছরের শাসন, শোষণ, অত্যাচারের সাময়িক অবসান ঘটে। উদ্দীপকে বর্ণিত নির্বাচন তথা ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচন বাংলাদেশের স্বাধিকার আন্দোলনকে গতিশীল করে। কেননা, পূর্ব পাকিস্তানের জনগণের নিকট এ নির্বাচন ছিল পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর কবল হতে মুক্তিলাভের একমাত্র উপায়। নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে বাঙালিরা আরও আত্মসচেতন হয়ে ওঠে এবং স্বশাসন দাবি করে। পূর্ব পাকিস্তানের জনগণ মুসলিম লীগের দীর্ঘ সাত বছরের শাসনব্যবস্থার অধীনে থেকে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রায় হারাতে বসেছিল। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের ফলে পূর্ব পাকিস্তানের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সংরক্ষিত হয়। তারা গণতান্ত্রিক উপায়ে নিজেদেরকে নিজেরা শাসন করার ক্ষমতা ও সুযোগ লাভ করেন।১৯৫৪ সালের নির্বাচনের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদের বিজয়েরই একটি রূপ। এ বিজয় বাঙালিদেরকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবোধ ও স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল। ফলে এ নির্বাচন হয়ে ওঠে বাঙালির উৎসাহ, প্রেরণা ও দৃষ্টান্ত যা তাদের স্বাধিকার আন্দোলনকে আরও গতিশীল করে।সুতরাং বলা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যে জাতীয়তাবাদের জন্ম হয়েছিল ১৯৫৪ সালের নির্বাচনে তার প্রতিফলন ঘটে। ফলে তখন থেকে শুরু হয় স্বাধীন জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠার আন্দোলন।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।