“উক্ত ভাষণটিই ছিল স্বাধীনতার ঘোষণা”-বক্তব্যটি মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের ভাষণ তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল বাংলাদেশের স্বাধীনতার পরোক্ষ ঘোষণা— উক্তিটি যথার্থ। ইতিহাসে যেসব ঐতিহাসিক ভাষণের নজির আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সেগুলোর অন্যতম। এ ভাষণের মাধ্যমে তিনি পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এ ভাষণের ভাব ও ভাষা, বাক্য ও শব্দচয়ন থেকে পূর্ববাংলার মানুষ বুঝে নেয় বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছেন। এই ভাষণে তিনি কার্যত বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন এবং সাধারণ জনগণকে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে পশ্চিম পাকিস্তানি শাসকদের দুঃশাসন, শোষণ ও বঞ্চনার ইতিহাস এবং ১৯৭০ সালের নির্বাচনে জয়ের পরও ক্ষমতা হস্তান্তরে প্রতারণার প্রসঙ্গ তুলে ধরেন। এ ভাষণে অনিয়ম ও বঞ্চনার বেড়াজাল ছিন্ন করতে তিনি বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা এবং নির্দেশ দেন। উদ্দীপকে উল্লিখিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ঐতিহাসিক ভাষণ থেকে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা এবং মুক্তিযুদ্ধের নির্দেশনা পায়। এ ভাষণের মাধ্যমে তিনি বাঙালির মনের মধ্যে স্বাধীনতার স্পৃহা জাগিয়ে তোলেন। এ ভাষণে তিনি প্রতিরোধ সংগ্রাম, যুদ্ধের কলা-কৌশল এবং শত্রু মোকাবিলার উপায় সম্পর্কেও দিকনির্দেশনা দিয়েছিলেন। মূলত বঙ্গবন্ধুর এ জ্বালাময়ী ভাষণে উদ্বুদ্ধ হয়েই সাত কোটি নিরীহ বাঙালি রাতারাতি যোদ্ধায় পরিণত হয় এবং পাকিস্তানিদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হতে থাকে। এ ভাষণ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা জুগিয়েছিল। উপরোক্ত আলোচনা শেষে বলা যায়, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ জনগণকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেছিল এবং স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল। কার্যত তার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণই স্বাধীনতার ঘোষণা ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
“উক্ত ভাষণটিই ছিল স্বাধীনতার ঘোষণা”-বক্তব্যটি মূল্যায়ন করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর