উদ্দীপকের আলোকে নাতির প্রশ্নে দাদুর উত্তরটি ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা ছিল অপরিসীম।মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। দেশকে স্বাধীন করতে পুরুষের পাশাপাশি নারীরাও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। নারীরা ছিল সহযোদ্ধা, সেবাদাত্রী, গোয়েন্দা এবং সর্বাধিক নির্যাতন সহ্যকারী। নারীদের বিরত্বগাথা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। রণাঙ্গণে বীর চিকিৎসায় ভগ্নি, ত্যাগে জননীরূপে আবির্ভূত হয়েছে এ দেশের নারীরা। মুক্তিযুদ্ধের শুরুতে নারীরা মিছিল-সমাবেশ করে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলায় সাহায্য করেন। অনেক নারী সামরিক প্রশিক্ষণ নেন। কলকাতায় মুজিবনগর সরকার নারীদের জন্য ট্রেনিং ক্যাম্প খুলেছিল। ওই প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ৪০০ নারী ট্রেনিং নিয়েছেন। ত্রিপুরার আগরতলায় নারীদের আধুনিক অস্ত্রের উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয়। দেশজুড়ে বিপুলসংখ্যক নারী ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্বাদের আশ্রয় ও খাবার দিয়ে, অস্ত্র লুকিয়ে রেখে বা পাকবাহিনীর বিষয়ে গোপন তথ্য সংগ্রহ করে সহায়তা করেছেন। আনকে আহত মুক্তিযোম্বাদের চিকিৎসাসেবা দিয়েছেন। কিছুসংখ্যক নারী অস্ত্রহাতে প্রত্যক্ষ যুদ্ধেও অংশগ্রহণ করেছেন। দু'জন নারী মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ 'বীর প্রতীক' খেতাবও অর্জন করেন। একজন গ্রামের সাধারণ নারী তারামন বিবি, অন্যজন ডাক্তার সিতারা বেগম। তা ছাড়া যুদ্ধের নয় মাসে কয়েক লক্ষ মা-বোন পাকিস্তানি সেনাদের হাতে লাঞ্ছিত হন। বাংলাদেশ সরকার তাদের 'বীরাঙ্গনা' বলে স্বীকৃতি প্রদান করেন। বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদেরও চরম মূল্য দিতে হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে নাতির প্রশ্নে দাদুর উত্তরটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর