উদ্দীপকে উল্লিখিত প্রথম রাজনৈতিক দলটির প্রতিষ্ঠার গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম রাজনৈতিক দলটি ভারতীয় জাতীয় কংগ্রেসকে নির্দেশ করে যা ভারতীয়দের মাঝে জাতীয়তাবোধ জাগ্রতকরণসহ বিভিন্ন রাজনৈতিক পরিক্রমায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ভারতীয় জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন ভারত ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। প্রতিষ্ঠাকালীন সময়ে এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের আনুগত্য স্বীকার করে ভারতীয়দের বিভিন্ন দাবি-দাওয়া ও সুযোগ-সুবিধা তুলে ধরা ও তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করা। এর মাধ্যমে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় ও এক প্ল্যাটফর্মের অধীনে এসে দাবি আদায়ের সংগ্রামে যুক্ত হয়। দলটির মাধ্যমে ভারতীয়দের মাধ্যমে ধীরে ধীরে জাতীয়তাবোধের বিকাশ হতে থাকে। জনগণের পক্ষে বিভিন্ন আন্দোলনে তারা নেতৃত্ব দিতে থাকে। ভারতীয়দের মাঝে রাজনৈতিক নেতৃত্বের বিকাশ ঘটাতে দলটির ভূমিকা অনস্বীকার্য। ঔপনিবেশিক ভারতের প্রথম দিকের অধিকাংশ নেতার নেতৃত্ব বিকাশের প্ল্যাটফর্ম ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। দলটির মাধ্যমে ভারত গণতন্ত্রের বিকাশ ঘটে। উদ্দীপকের দলটিও ঔপনিবেশিক শাসনামলে প্রতিষ্ঠা হয় ও শাসকদের কাছে অঞ্চলের মানুষের দাবি তুলে ধরে যা ভারতীয় কংগ্রেসকে প্রতিনিধিত্ব করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রথম রাজনৈতিক দলটির প্রতিষ্ঠার গুরুত্ব বর্ণনা কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর