উদ্দীপকের আলোকে ক্ষেতলাল রাষ্ট্রের দাদুর গল্পের ঘটনাটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের ক্ষেতলাল রাষ্ট্রের দাদুর গল্পের ঘটনাটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনার প্রতিচ্ছবি। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করে। অবশেষে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের আঁধারে পশ্চিমা হানাদার বাহিনী এদেশের ঘুমন্ত মানুষের ওপর আক্রমণ করে। নারী-পুরুষ, আবালবৃদ্ধবনিতা, কৃষক-শ্রমিক, শিশু কেউই তাদের নির্মম হত্যাকান্ড থেকে রেহাই পায়নি। এ ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে স্বাধীনতার জন্য বাংলাদেশের সকল স্তরের জনগণ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। উদ্দীপকে দাদু বলেন, ক্ষেতলাল রাষ্ট্রের পশ্চিম অঞ্চল থেকে স্বাধীন হওয়ার জন্য পূর্বাঞ্চলের জনগণ সশস্ত্র যুদ্ধ শুরু করে। এতে সর্বশ্রেণীর জনগণ অংশগ্রহণ করে। উপস্থাপিত এ তথ্য অনুযায়ী বাংলাদেশের মুক্তিযুদ্ধকেই নির্দেশ করছে। কেননা দীর্ঘদিনের পশ্চিম পাকিস্তানি প্রশাসনের বৈষম্য ও অত্যাচারের প্রতিবাদে বাঙালি যখন প্রতিবাদী হয়ে ওঠে ও নিজেদের অধিকারের কথা বলে তখনই তারা আমাদের উপর দমন-নিপীড়ন চালিয়েছে। আর এর চরম বহিপ্রকাশ ঘটে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে। যার প্রেক্ষিতে সারা দেশের মানুষ নিজের মাতৃভূমিকে রক্ষার জন্য পাকিস্তানি শত্রুসেনার সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর বাংলাদেশ স্বাধীন করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ক্ষেতলাল রাষ্ট্রের দাদুর গল্পের ঘটনাটি বর্ণনা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর