উদ্দীপকের দ্বিতীয় রাজনৈতিক দলটি মুসলিম জাতীয়তাবাদকে বিকশিত করে- মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় রাজনৈতিক দলটি মুসলিম লীগ যা ভারতে মুসলিম জাতীয়তাবাদকে বিকশিত করেছিল।১৮৮৫ সালে কংগ্রেস প্রতিষ্ঠা হলেও তারা মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়। ফলে মুসলিম সমাজের নেতারা একটি বিকল্প রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা বোধ করে যা মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে পার। এই বোধ থেকে ১৯০৬ সালে উপমহাদেশের মুসলিম সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণের জন্য মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে।মুসলিম লীগ উপমহাদেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে মুসলিম জাতীয়তাবাদ বিকাশে মুখ্য ভূমিকা পালন করে।প্রথমত, মুসলিম লীগের জন্মের পর মুসলিমরা নিজেদেরকে অন্য জাতি হিসেবে ভাবতে শুরু করে।দ্বিতীয়ত, মুসলিম লীগ মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন পদ্ধতির দাবি জানায়। তারা মনে করত হিন্দু সংখ্যাগরিষ্ঠ সমাজে মুসলিমদের স্বার্থ রক্ষা করা সম্ভব নয়। তাই তারা মুসলিমদের জন্য আলাদা নির্বাচকমণ্ডলী ও প্রতিনিধিত্বের দাবি জানায় যা পরবর্তীতে ১৯০৯ সালে স্বীকৃত হয়।তৃতীয়ত, বঙ্গভঙ্গ হলে মুসলিম সম্প্রদায় উৎফুল্ল হয়। হিন্দুদের স্বার্থে আঘাত লাগায় হিন্দুরা এর বিরোধিতা করতে থাকে ও সফল হয়। এসময় মুসলিম লীগ বঙ্গভঙ্গের পক্ষে প্রচারণা চালাতে থাকে। এভাবে মুসলিমদের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয় যে, তারা হিন্দু সম্প্রদায় থেকে আলাদা একটি জাতি এবং তাদের নিজস্ব ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। এই উপলব্ধি থেকে জিন্নাহ বিখ্যাত 'দ্বিজাতি তত্ত্বের' ঘোষণা দেন যেখানে হিন্দু-মুসলিম বিভাজনের চূড়ান্ত সূচনা হয়। দ্বিজাতি তত্ত্ব পরবর্তীতে হিন্দুরাও মেনে নেয় এবং ধর্মের ভিত্তিতে ১৯৪৭ সালে ভারত ভাগ হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।উদ্দীপকে প্রথম দলটি একটি বৃহৎ সম্প্রদায়ের মানুষকে প্রতিনিধিত্ব করতে পারেনি। ফলে দ্বিতীয় দলের জন্ম হয় যা মুসলিম লীগকে প্রতিনিধিত্ব করে। মুসলিম লীগের রাজনীতিতে উপমহাদেশে মুসলিম জাতীয়তাবাদের বিকাশে মুখ্য ভূমিকা পালন করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় রাজনৈতিক দলটি মুসলিম জাতীয়তাবাদকে বিকশিত করে- মূল…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর