উদ্দীপকের ঘটনার সাথে তোমার পঠিত বইয়ের কোন কর্মসূচির মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে আমার পঠিত বইয়ের ৬ দফা কর্মসূচির মিল আছে।উদ্দীপকে বলা হয়েছে, নবদ্বীপ রাষ্ট্রের সরকার একটি অঞ্চলের জনগণের ওপর শোষণ চালায় এবং এ থেকে মুক্তির জন্য একজন জনপ্রিয় নেতা একটি দাবি পেশ করেন। এই ঘটনার সঙ্গে ১৯৬৬ সালের ৬ দফার মিল রয়েছে।১৯৬৬ সালের ৬ দফা ছিল বাঙালির স্বায়ত্তশাসনের এক সুস্পষ্ট দাবি, যা পূর্ব পাকিস্তানের জনগণের উপর রাজনৈতিক ও অর্থনৈতিক নিপীড়নের প্রতিক্রিয়ায় গঠিত হয়। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পেশকৃত এই দাবিগুলো পূর্ব বাংলার মানুষের দীর্ঘদিনের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে একটি সুসংগঠিত প্রতিবাদ এবং স্বাধীনতার আন্দোলনের ভিত্তি তৈরি করে। কারণ পাকিস্তান রাষ্ট্র গঠনের পর থেকেই পশ্চিম পাকিস্তানিদের দ্বারা পূর্ব পাকিস্তানের জনগণ রাজনৈতিকভাবে নিপীড়িত ও অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছিল। উন্নয়ন ব্যয়, প্রতিরক্ষা বরাদ্দ, বৈদেশিক ঋণ-সবক্ষেত্রেই বৈষম্য প্রকট ছিল। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের সামরিক অসহায়ত্ব ও নিরাপত্তাহীনতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এমনি প্রেক্ষাপটে শেখ মুজিব ৬ দফা পেশ করেন, যা ছিল পূর্ব বাংলার অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মনির্ভরশীলতার পথে প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। সুতরাং উদ্দীপকের প্রস্তাবিত কর্মসূচির সঙ্গে ৬ দফার। বিষয়বস্তুর গভীর মিল রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পঠিত বইয়ের কোন কর্মসূচির মিল আছে? ব্যাখ্…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর