শেয়ারFacebookWhatsApp

ঐ আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর: ঐ আন্দোলনের তথা ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের গুরুত্ব অত্যধিক।১৯৬৯ সালের গণআন্দোলন উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ঘটনাপূর্ণ অধ্যায়। পাকিস্তানি রাষ্ট্রে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বাঙালির দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার বহিঃপ্রকাশ এই আন্দোলন। এটি শুধু তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদই ছিল না, বরং ছিল একটি নতুন জাতিরাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নের প্রথম সাহসী পদক্ষেপ।উদ্দীপকে উল্লিখিত বৈষম্যের বাস্তবতা এবং পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি কেন্দ্রীয় সরকারের উপেক্ষা থেকে যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে, তা-ই ১৯৬৯ সালের গণআন্দোলনে রূপ নেয়। এ সময় আন্দোলন এতটাই তীব্র ছিল যে শাসকগোষ্ঠীর দমনপীড়ন ব্যর্থ হয়ে যায়, প্রশাসন অচল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট আইয়ুব খান গোলটেবিল বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সমাধানের চেষ্টা করেন। সেখানে জনগণের দাবির প্রেক্ষিতে গণতান্ত্রিক শাসনব্যবস্থা, মন্ত্রিপরিষদ শাসন ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতিশ্রুতি দিলেও আওয়ামী লীগের ছয় দফাভিত্তিক স্বায়ত্তশাসনের দাবি প্রত্যাখ্যাত হয়। এর ফলে আওয়ামী লীগ বৈঠক বর্জন করে এবং আন্দোলন জোরদার করে তোলে। পরিস্থিতির চাপে পড়ে আইয়ুব খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং ইয়াহিয়া খানের হাতে শাসনভার হস্তান্তর করেন। এই আন্দোলনের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের নেতারা সাহস ও আত্মবিশ্বাস অর্জন করেন এবং জনগণের মন জয় করেন। বিশেষ করে শেখ মুজিবুর রহমান 'বঙ্গবন্ধু' উপাধি লাভ করেন। জনগণের মনে পাকিস্তানি দমননীতি সম্পর্কে ভয় কমে যায় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা গভীরতর হয়।সার্বিকভাবে, ১৯৬৯ সালের গণআন্দোলন একটি ঐতিহাসিক সিঁড়ি হিসেবে কাজ করে, যার পরিণতিতে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

ঐ আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ কর।

উদ্দীপক

পাক-ভারত উপমহাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গড়ে ওঠা রাষ্ট্রটিতে দুই অঞ্চলের মধ্যে ব্যাপক বৈষম্য গড়ে ওঠে। তারই প্রেক্ষিতে জন্মের প্রায় ২২ বছর পর এক ব্যাপক আন্দোলন গড়ে ওঠে।

Dhaka · 2025

উত্তর

যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফাটি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।

উত্তর

রাজনৈতিক ইতিহাসে দ্বিজাতি তত্ত্ব মুসলমানদের ভাগ্য উন্নয়নের এক যুগান্তকারী মাইলফলক। এ তত্ত্বের মূলকথা ছিল ভারতে মুসলমানরা যেকোনো বিচারে একটি স্বতন্ত্র জাতি এবং তাদের পৃথক জাতিসত্তা রয়েছে। এ পৃথক জাতিসত্তার স্বার্থরক্ষার জন্য ভারতে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি প্রয়োজন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই রচিত হয় ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, যার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে মনে করা হয়।

উত্তর

উদ্দীপকে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করা হয়েছে।উদ্দীপকে উল্লেখ রয়েছে, পাক-ভারত উপমহাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গড়ে ওঠা রাষ্ট্রটিতে দুই অঞ্চলের মধ্যে ব্যাপক বৈষম্য গড়ে ওঠে। তারই প্রেক্ষিতে জন্মের প্রায় ২২ বছর এক ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। অর্থাৎ উদ্দীপকটি আমার পঠিত ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানকেই ইঙ্গিত করছে।১৯৪৭ সালে ধর্মীয় ভিত্তিতে রাষ্ট্র গঠনের পর পাকিস্তানের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বৈষম্য প্রকট হয়ে ওঠে। দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা ও অধিকারহীনতার ফলে পূর্ব পাকিস্তানের মানুষের মনে ক্ষোভ জন্ম নেয়। এই ক্ষোভপরিণত হয় গণপ্রতিরোধে, যা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে রূপ নেয়। কেননা, ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্মের প্রায় ২২ বছর পর এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়। এ সময় পূর্ব পাকিস্তানের জনগণ বুঝতে পারে যে, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সৃষ্ট রাষ্ট্রে তাদের আত্মপরিচয়, অধিকার ও মর্যাদা অবনমিত হচ্ছে। পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক অধিকার হরণ এবং সামাজিক নিরাপত্তার অভাবে জনজীবন সংকটময় হয়ে ওঠে। পূর্ব পাকিস্তানের প্রাপ্ত রাজস্ব পশ্চিম পাকিস্তানে ব্যয় হওয়ায় সাধারণ মানুষ বঞ্চিত থাকে উন্নয়ন থেকে। গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবর্তে সামরিক শাসন, মৌলিক গণতন্ত্রের নামে অধিকার হরণ এবং ছয় দফার মতো ন্যায্য দাবিতে দমন-পীড়ন চালানো জনগণকে বিক্ষুব্ধ করে তোলে। গ্রামীণ সমাজে মনোনীত প্রতিনিধিদের দুর্নীতিও জনবিরোধী মনোভাব আরও বাড়িয়ে তোলে। এসব কারণেই জনগণ ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে।

উত্তর

ঐ আন্দোলনের তথা ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের গুরুত্ব অত্যধিক।১৯৬৯ সালের গণআন্দোলন উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ঘটনাপূর্ণ অধ্যায়। পাকিস্তানি রাষ্ট্রে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বাঙালির দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার বহিঃপ্রকাশ এই আন্দোলন। এটি শুধু তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদই ছিল না, বরং ছিল একটি নতুন জাতিরাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নের প্রথম সাহসী পদক্ষেপ।উদ্দীপকে উল্লিখিত বৈষম্যের বাস্তবতা এবং পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি কেন্দ্রীয় সরকারের উপেক্ষা থেকে যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে, তা-ই ১৯৬৯ সালের গণআন্দোলনে রূপ নেয়। এ সময় আন্দোলন এতটাই তীব্র ছিল যে শাসকগোষ্ঠীর দমনপীড়ন ব্যর্থ হয়ে যায়, প্রশাসন অচল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট আইয়ুব খান গোলটেবিল বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সমাধানের চেষ্টা করেন। সেখানে জনগণের দাবির প্রেক্ষিতে গণতান্ত্রিক শাসনব্যবস্থা, মন্ত্রিপরিষদ শাসন ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতিশ্রুতি দিলেও আওয়ামী লীগের ছয় দফাভিত্তিক স্বায়ত্তশাসনের দাবি প্রত্যাখ্যাত হয়। এর ফলে আওয়ামী লীগ বৈঠক বর্জন করে এবং আন্দোলন জোরদার করে তোলে। পরিস্থিতির চাপে পড়ে আইয়ুব খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং ইয়াহিয়া খানের হাতে শাসনভার হস্তান্তর করেন। এই আন্দোলনের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের নেতারা সাহস ও আত্মবিশ্বাস অর্জন করেন এবং জনগণের মন জয় করেন। বিশেষ করে শেখ মুজিবুর রহমান 'বঙ্গবন্ধু' উপাধি লাভ করেন। জনগণের মনে পাকিস্তানি দমননীতি সম্পর্কে ভয় কমে যায় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা গভীরতর হয়।সার্বিকভাবে, ১৯৬৯ সালের গণআন্দোলন একটি ঐতিহাসিক সিঁড়ি হিসেবে কাজ করে, যার পরিণতিতে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

ঐ আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ কর। | Prosthuti