শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত কর্মসূচির ঐতিহাসিক গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত কর্মসূচির তথা ছয় দফা কর্মসূচি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ছিল।একটি অঞ্চল যখন দীর্ঘদিন ধরে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার হয়, তখন সেই জনগণ মুক্তির উপায় খোঁজে। ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমানের ছয় দফা কর্মসূচি ছিল পূর্ব পাকিস্তানের শোষিত মানুষের জন্য এমনই একটি মুক্তির সনদ, যা পরবর্তীতে স্বাধীনতার আন্দোলনের ভিত্তি তৈরি করে। তৎকালীন পাকিস্তানে বাঙালিরা শাসন, অর্থনীতি, প্রশাসন, প্রতিরক্ষা-সবখানেই অবহেলিত ও বঞ্চিত ছিল। শেখ মুজিবুর রহমান এই বৈষম্যের অবসান এবং পূর্ণ স্বায়ত্তশাসনের লক্ষ্যে ছয় দফা পেশ করেন। এতে বাঙালিরা তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ের বাস্তব ভিত্তি পায়। ছয় দফা ছিল পূর্ব বাংলার মানুষের প্রাণের দাবি, যা সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন লাভ করে। পাকিস্তানি শাসকগোষ্ঠী এই দাবিকে দেশবিরোধী বলে আখ্যা দিয়ে দমননীতি গ্রহণ করে, যার ফলে গণআন্দোলন তীব্র হয়। এই ধারাবাহিকতায় ঘটে ঊনসত্তরের গণআন্দোলন, সত্তরের নির্বাচন এবং শেষ পর্যন্ত একাত্তরের মুক্তিযুদ্ধ। তাই ছয় দফাকে শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং বাঙালির জাতিসত্তার জাগরণ ও স্বাধীনতা আন্দোলনের মাইলফলক বলা যায়।সার্বিকভাবে বলা যায়, ছয় দফা ছিল বাঙালির আত্মনির্ভরতার ঘোষণাপত্র, যা পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভাঙার মূল প্রেরণা জুগিয়েছিল।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত কর্মসূচির ঐতিহাসিক গুরুত্ব বিশ্লেষণ কর।

উদ্দীপক

নবদ্বীপ রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই রাষ্ট্রটির সরকার একটি অঞ্চলের জনগণের ওপর শোষণ-নির্যাতন চালায়। এরকম পরিস্থিতিতে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য এই অঞ্চলের একজন জনপ্রিয় নেতা দাবি সংবলিত একটি প্রস্তাব পেশ করেন।

Jessore · 2025

উত্তর

সামরিক বাহিনী যখন আমলাদের সহায়তায় রাজনৈতিক নেতৃবৃন্দকে পশ্চাতে ফেলে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তগত করে তখন তাকে সামরিক শাসন বলে।

উত্তর

ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ২১ ফেব্রুয়ারির বিশ্বব্যাপী রূপই হলো' আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলন বাঙালি জাতির জীবনে একটি অনন্যসাধারণ ঘটনা। মায়ের মুখের ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য বাঙালির আত্মত্যাগ অবিস্মরণীয় ইতিহাস। ভাষার জন্য এত বড় ত্যাগ বিশ্বে আর কোনো জাতি করেনি। বাংলা ভাষার জন্য পৃথিবীর ইতিহাসে এত লোকের জীবন দেওয়ার ঘটনা আর কোথাও নেই। তাই আমাদের ভাষা দিবসকে জাতিসংঘ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে আমার পঠিত বইয়ের ৬ দফা কর্মসূচির মিল আছে।উদ্দীপকে বলা হয়েছে, নবদ্বীপ রাষ্ট্রের সরকার একটি অঞ্চলের জনগণের ওপর শোষণ চালায় এবং এ থেকে মুক্তির জন্য একজন জনপ্রিয় নেতা একটি দাবি পেশ করেন। এই ঘটনার সঙ্গে ১৯৬৬ সালের ৬ দফার মিল রয়েছে।১৯৬৬ সালের ৬ দফা ছিল বাঙালির স্বায়ত্তশাসনের এক সুস্পষ্ট দাবি, যা পূর্ব পাকিস্তানের জনগণের উপর রাজনৈতিক ও অর্থনৈতিক নিপীড়নের প্রতিক্রিয়ায় গঠিত হয়। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পেশকৃত এই দাবিগুলো পূর্ব বাংলার মানুষের দীর্ঘদিনের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে একটি সুসংগঠিত প্রতিবাদ এবং স্বাধীনতার আন্দোলনের ভিত্তি তৈরি করে। কারণ পাকিস্তান রাষ্ট্র গঠনের পর থেকেই পশ্চিম পাকিস্তানিদের দ্বারা পূর্ব পাকিস্তানের জনগণ রাজনৈতিকভাবে নিপীড়িত ও অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছিল। উন্নয়ন ব্যয়, প্রতিরক্ষা বরাদ্দ, বৈদেশিক ঋণ-সবক্ষেত্রেই বৈষম্য প্রকট ছিল। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের সামরিক অসহায়ত্ব ও নিরাপত্তাহীনতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এমনি প্রেক্ষাপটে শেখ মুজিব ৬ দফা পেশ করেন, যা ছিল পূর্ব বাংলার অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মনির্ভরশীলতার পথে প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। সুতরাং উদ্দীপকের প্রস্তাবিত কর্মসূচির সঙ্গে ৬ দফার। বিষয়বস্তুর গভীর মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত কর্মসূচির তথা ছয় দফা কর্মসূচি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ছিল।একটি অঞ্চল যখন দীর্ঘদিন ধরে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার হয়, তখন সেই জনগণ মুক্তির উপায় খোঁজে। ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমানের ছয় দফা কর্মসূচি ছিল পূর্ব পাকিস্তানের শোষিত মানুষের জন্য এমনই একটি মুক্তির সনদ, যা পরবর্তীতে স্বাধীনতার আন্দোলনের ভিত্তি তৈরি করে। তৎকালীন পাকিস্তানে বাঙালিরা শাসন, অর্থনীতি, প্রশাসন, প্রতিরক্ষা-সবখানেই অবহেলিত ও বঞ্চিত ছিল। শেখ মুজিবুর রহমান এই বৈষম্যের অবসান এবং পূর্ণ স্বায়ত্তশাসনের লক্ষ্যে ছয় দফা পেশ করেন। এতে বাঙালিরা তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ের বাস্তব ভিত্তি পায়। ছয় দফা ছিল পূর্ব বাংলার মানুষের প্রাণের দাবি, যা সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন লাভ করে। পাকিস্তানি শাসকগোষ্ঠী এই দাবিকে দেশবিরোধী বলে আখ্যা দিয়ে দমননীতি গ্রহণ করে, যার ফলে গণআন্দোলন তীব্র হয়। এই ধারাবাহিকতায় ঘটে ঊনসত্তরের গণআন্দোলন, সত্তরের নির্বাচন এবং শেষ পর্যন্ত একাত্তরের মুক্তিযুদ্ধ। তাই ছয় দফাকে শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং বাঙালির জাতিসত্তার জাগরণ ও স্বাধীনতা আন্দোলনের মাইলফলক বলা যায়।সার্বিকভাবে বলা যায়, ছয় দফা ছিল বাঙালির আত্মনির্ভরতার ঘোষণাপত্র, যা পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভাঙার মূল প্রেরণা জুগিয়েছিল।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।