উদ্দীপকের ঘটনার সাথে তোমার পঠিত কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে আমার পঠিত ভাষা আন্দোলনের সাদৃশ্য রয়েছে।উদ্দীপকে সদ্য স্বাধীন একটি দেশের দুটি অঞ্চল বরেন্দ্র ও ময়নামতি। রাষ্ট্রটির শাসকগোষ্ঠী বরেন্দ্র অঞ্চলের মাত্র ৫% জনগণের ভাষাকে রাষ্ট্র ভাষা করার মতামত দেয়। এ মতামতের বিরুদ্ধে ময়নামতি রাষ্ট্রের জনগণ আন্দোলন করে। অবশেষে বুকের তাজা রক্তের বিনিময়ে তাদের দাবি প্রতিষ্ঠা করে। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি ফুটে ওঠে।১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় রক্ষার এক ঐতিহাসিক সংগ্রাম। এই আন্দোলনের পেছনে ছিল সাংস্কৃতিক, ভাষাগত ও রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বাঙালিদের আত্মমর্যাদাবোধ ও অধিকার প্রতিষ্ঠার চেতনা। এটি ছিল পাকিস্তানি কেন্দ্রীয় সরকারের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে পূর্ববাংলার গণসচেতনতার প্রথম বিস্ফোরণ।কেননা, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ বাংলা ভাষাভাষী হলেও কেন্দ্রীয় সরকার একতরফাভাবে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। এর ফলে পূর্ববাংলার জনগণ, বিশেষ করে তরুণ ছাত্রসমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে। যার প্রেক্ষিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মিছিল বের করলে পুলিশ গুলি করে। এদিন পুলিশের গুলিতে সালাম, রফিক, জব্বারসহ কয়েকজন তরুণ শহিদ হন। তাদের আত্মত্যাগে আন্দোলন আরও বেগবান হয় এবং পরবর্তীতে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পঠিত কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর