শেয়ারFacebookWhatsApp

ইঙ্গিতকৃত নির্বাচনের গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর: ইঙ্গিতকৃত নির্বাচনের তথা ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনের গুরুত্ব ছিল সুদূরপ্রসারী।১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন পূর্ব বাংলার ইতিহাসে এক যুগান্তকারী রাজনৈতিক মোড় পরিবর্তনের সূচনা করে। এ নির্বাচন ছিল নিপীড়িত বাঙালি জাতির গণতান্ত্রিক চেতনার প্রথম বড় অভ্যুত্থান। দীর্ঘ রাজনৈতিক বঞ্চনা, সাংস্কৃতিক অবমূল্যায়ন এবং অর্থনৈতিক শোষণের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই নির্বাচন পূর্ব বাংলার মানুষের স্বাধীন মতপ্রকাশ ও আত্মপরিচয়ের এক উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠে।১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে পূর্ব বাংলার জনগণ মুসলিম লীগের একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিবাদ জানায়। দীর্ঘ সাত বছরের শাসনে মুসলিম লীগ বাঙালিদের উপর যেভাবে শোষণ ও বঞ্চনার নীতি চালিয়েছে, যুক্তফ্রন্টের বিজয় তার সরাসরি প্রতিক্রিয়া। এই নির্বাচনের মাধ্যমে বাঙালিরা নিজেদের রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং পাকিস্তানি শাসকগোষ্ঠীর আধিপত্য থেকে মুক্তির স্পষ্ট বার্তা দেয়। তরুণ নেতাদের জয় ভবিষ্যতের নেতৃত্ব বিকাশে নতুন দ্বার উন্মোচন করে। বাঙালিদের মধ্যে আত্মবিশ্বাস জন্ম নেয় যে, সংগঠিত ও সচেতন হলে তারা আর উপেক্ষিত থাকবে না। তাই এই নির্বাচন ছিল স্বশাসনের পথ প্রশস্ত করার প্রথম রাজনৈতিক ভিত্তি।আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ১৯৫৪ সালের নির্বাচন পূর্ব বাংলায় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও নেতৃত্ব বিকাশের পথে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় ভবিষ্যতের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি রচিত হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

ইঙ্গিতকৃত নির্বাচনের গুরুত্ব বিশ্লেষণ কর।

উদ্দীপক

পাকিস্তানের ইতিহাসে অনুষ্ঠিত প্রথম প্রাদেশিক নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রধান রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশগ্রহণ করে এবং নিরঙ্কুশ বিজয় অর্জন করে।

Dhaka · 2025

উত্তর

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়।

উত্তর

হিন্দু সম্প্রদায় দ্বারা প্রভাবিত কংগ্রেস নেতৃবৃন্দ সূচনালগ্ন থেকে বিভিন্নভাবে বঙ্গভঙ্গ রদের প্রচেষ্টা চালায়। এরই ধারাক্রমে তারা ব্রিটিশ সরকারের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে স্বদেশি আন্দোলনের আদর্শকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এ আদর্শ অনুযায়ী তারা ব্রিটিশ দ্রব্য বর্জন, বিদেশি রীতিনীতি পরিহার এবং স্বদেশি পণ্য ব্যবহার করে দেশীয় সংস্কৃতিতে উজ্জীবিত হতে জনগণকে আহ্বান করে। এটিই ছিল স্বদেশি আন্দোলন।

উত্তর

উদ্দীপকে যে নির্বাচনের প্রতি ইঙ্গিত করা হয়েছে সেটি হলো ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন। এই নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা অর্জন করে বিজয় লাভ করে।উদ্দীপকে বলা হয়েছে, পাকিস্তানের ইতিহাসে অনুষ্ঠিত প্রথম প্রাদেশিক নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রধান রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশগ্রহণ করে এবং নিরংকুশ বিজয় অর্জন করে। এরূপ বর্ননায় ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন বা যুক্তফ্রন্ট নির্বাচনের বিষয়টি স্পষ্ট হয়েছে।১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন ছিল পূর্ব বাংলার রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় এবং পূর্ববর্তী শাসনের প্রতি অসন্তোষের প্রকাশ ঘটায়। যুক্তফ্রন্টের বিজয় ছিল শুধুমাত্র দলীয় নয়, বরং একটি নতুন রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ, যা পূর্ব বাংলার মানুষের স্বার্থ রক্ষার প্রত্যাশার সঙ্গে জড়িত ছিল। এই নির্বাচনে যুক্তফ্রন্টের নিরঙ্কুশ বিজয়ের পেছনে ছিল মুসলিম লীগ সরকারের একাধিক ব্যর্থতা। দুর্নীতি, স্বজনপ্রীতি, অবিচার এবং নৈতিক স্কলনের কারণে জনগণের মধ্যে গভীর অসন্তোষ জন্ম নেয়। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি বুঝতে পারে, মুসলিম লীগ তাদের স্বার্থরক্ষা করতে ব্যর্থ। এর বিপরীতে যুক্তফ্রন্ট তাদের ২১ দফা কর্মসূচির মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে একটি স্বচ্ছ ও বাস্তবভিত্তিক রাজনৈতিক রূপরেখা উপস্থাপন করে। এ ছাড়া সংবিধান প্রণয়নে মুসলিম লীগের ব্যর্থতা এবং গণপরিষদের স্বেচ্ছাচারী ব্যবহার জনগণের আস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। এসব কারণেই জনগণ মুসলিম লীগকে প্রত্যাখ্যান করে এবং যুক্তফ্রন্টকে বিপুল ভোটে বিজয়ী করে।

উত্তর

ইঙ্গিতকৃত নির্বাচনের তথা ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনের গুরুত্ব ছিল সুদূরপ্রসারী।১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন পূর্ব বাংলার ইতিহাসে এক যুগান্তকারী রাজনৈতিক মোড় পরিবর্তনের সূচনা করে। এ নির্বাচন ছিল নিপীড়িত বাঙালি জাতির গণতান্ত্রিক চেতনার প্রথম বড় অভ্যুত্থান। দীর্ঘ রাজনৈতিক বঞ্চনা, সাংস্কৃতিক অবমূল্যায়ন এবং অর্থনৈতিক শোষণের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই নির্বাচন পূর্ব বাংলার মানুষের স্বাধীন মতপ্রকাশ ও আত্মপরিচয়ের এক উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠে।১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে পূর্ব বাংলার জনগণ মুসলিম লীগের একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিবাদ জানায়। দীর্ঘ সাত বছরের শাসনে মুসলিম লীগ বাঙালিদের উপর যেভাবে শোষণ ও বঞ্চনার নীতি চালিয়েছে, যুক্তফ্রন্টের বিজয় তার সরাসরি প্রতিক্রিয়া। এই নির্বাচনের মাধ্যমে বাঙালিরা নিজেদের রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং পাকিস্তানি শাসকগোষ্ঠীর আধিপত্য থেকে মুক্তির স্পষ্ট বার্তা দেয়। তরুণ নেতাদের জয় ভবিষ্যতের নেতৃত্ব বিকাশে নতুন দ্বার উন্মোচন করে। বাঙালিদের মধ্যে আত্মবিশ্বাস জন্ম নেয় যে, সংগঠিত ও সচেতন হলে তারা আর উপেক্ষিত থাকবে না। তাই এই নির্বাচন ছিল স্বশাসনের পথ প্রশস্ত করার প্রথম রাজনৈতিক ভিত্তি।আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ১৯৫৪ সালের নির্বাচন পূর্ব বাংলায় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও নেতৃত্ব বিকাশের পথে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় ভবিষ্যতের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি রচিত হয়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।