উদ্দীপকে যে নির্বাচনের প্রতি ইঙ্গিত করা হয়েছে তাতে বিজয়ী জোটের জয়ের কারণ উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকে যে নির্বাচনের প্রতি ইঙ্গিত করা হয়েছে সেটি হলো ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন। এই নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা অর্জন করে বিজয় লাভ করে।উদ্দীপকে বলা হয়েছে, পাকিস্তানের ইতিহাসে অনুষ্ঠিত প্রথম প্রাদেশিক নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রধান রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশগ্রহণ করে এবং নিরংকুশ বিজয় অর্জন করে। এরূপ বর্ননায় ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন বা যুক্তফ্রন্ট নির্বাচনের বিষয়টি স্পষ্ট হয়েছে।১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন ছিল পূর্ব বাংলার রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় এবং পূর্ববর্তী শাসনের প্রতি অসন্তোষের প্রকাশ ঘটায়। যুক্তফ্রন্টের বিজয় ছিল শুধুমাত্র দলীয় নয়, বরং একটি নতুন রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ, যা পূর্ব বাংলার মানুষের স্বার্থ রক্ষার প্রত্যাশার সঙ্গে জড়িত ছিল। এই নির্বাচনে যুক্তফ্রন্টের নিরঙ্কুশ বিজয়ের পেছনে ছিল মুসলিম লীগ সরকারের একাধিক ব্যর্থতা। দুর্নীতি, স্বজনপ্রীতি, অবিচার এবং নৈতিক স্কলনের কারণে জনগণের মধ্যে গভীর অসন্তোষ জন্ম নেয়। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি বুঝতে পারে, মুসলিম লীগ তাদের স্বার্থরক্ষা করতে ব্যর্থ। এর বিপরীতে যুক্তফ্রন্ট তাদের ২১ দফা কর্মসূচির মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে একটি স্বচ্ছ ও বাস্তবভিত্তিক রাজনৈতিক রূপরেখা উপস্থাপন করে। এ ছাড়া সংবিধান প্রণয়নে মুসলিম লীগের ব্যর্থতা এবং গণপরিষদের স্বেচ্ছাচারী ব্যবহার জনগণের আস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। এসব কারণেই জনগণ মুসলিম লীগকে প্রত্যাখ্যান করে এবং যুক্তফ্রন্টকে বিপুল ভোটে বিজয়ী করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে নির্বাচনের প্রতি ইঙ্গিত করা হয়েছে তাতে বিজয়ী জোটের জয়ের…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর