শেয়ারFacebookWhatsApp

কী কী কারণে সংবিধানটি ব্যর্থ হয়েছিল বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।

উত্তর: ১৯৫৬ সালের সংবিধান ব্যর্থ হওয়ার পেছনে প্রধান কারণ হলো সংবিধানে ক্ষমতার যে বিভাজনের কথা বলা হয়েছিল তা মেনে না চলা।১৯৫৬ সালের শাসনতন্ত্রের অধীনে। পাকিস্তানে পার্লামেন্টারি শাসনব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। কারও মতে এই শাসনতন্ত্র তথা এর অধীনে প্রবর্তিত শাসনব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। কারণ কেন্দ্রীয় সরকার বারবার অযাচিতভাবে প্রাদেশিক সরকারের ওপর হস্তক্ষেপ তো করেছেনই এমনকি সাংবিধানিক রাষ্ট্রপতি মন্ত্রীদের কাজে অহেতুক হস্তক্ষেপ করতেন। তাছাড়া সংবিধান প্রণয়নের দুই বছরেও কোনো নির্বাচন অনুষ্ঠান যেমন সম্ভব হয়নি, তেমনি নির্বাচিত সরকারের বদলে অন্যরা দেশ চালিয়েছে। এমন পরিস্থিতিতে সংবিধান কার্যকর হওয়া খুবই দুরূহ ছিল। তখন সুসংগঠিত কোনো রাজনৈতিক দল ছিল না। মূলকথা সাধারণ নির্বাচন অনুষ্ঠানে অনীহা, আমলা ও সেনাবাহিনীর চক্রান্ত প্রভৃতি কারণে ১৯৫৬ সালের পাকিস্তানের সংবিধান ব্যর্থ হয়েছিল। মূলত এ শাসনতন্ত্রকে কার্যকর বা সাফল্যমণ্ডিত করার কোনো প্রকার আন্তরিক প্রচেষ্টা পাকিস্তানি শাসকশ্রেণি চালায়নি। আমার মতে, যে শাসনতন্ত্র কার্যকর করার কোনো প্রচেষ্টাই গৃহীত হয়নি, তা ব্যর্থ হয়েছে বলা মোটেই যুক্তিসঙ্গত নয়। প্রকৃতপক্ষে ১৯৫৬ সালের সংবিধান ব্যর্থ হয়েছে না বলে একে ব্যর্থ করা হয়েছে বলাই অধিক যুক্তিযুক্ত। ১৯৫৬ সালের সংবিধান মাত্র ২ বছর ৬ মাস ১৫ দিন কার্যকর ছিল।আলোচনার প্রেক্ষিতে বলা যায়, কোনো রাষ্ট্রে একটি কার্যকর ও স্থায়ী সংবিধান প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, ন্যায়ের ভিত্তিতে ক্ষমতার বণ্টন এবং গণসাধারণের অংশগ্রহণ অপরিহার্য। যেটি ১৯৫৬ সালের সংবিধানে ছিল না।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

কী কী কারণে সংবিধানটি ব্যর্থ হয়েছিল বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।

উদ্দীপক

১৯৪৭ সালের ১৪ আগস্ট 'ক' নামক একটি রাষ্ট্র স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের সুদীর্ঘ নয় বছর পরে রাষ্ট্রটি একটি সংবিধান প্রণয়ন করতে সক্ষম হয়। সংবিধানটির বৈশিষ্ট্য ছিল ইসলামি প্রজাতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা, প্রাদেশিক স্বায়ত্তশাসন ইত্যাদি। নানা কারণে সংবিধানটি বেশিদিন টিকে থাকেনি।

Comilla · 2025

উত্তর

আক্ষরিক অর্থে দুর্নীতি (Corruption) বলতে সমাজে প্রচলিত রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধের পরিপন্থি আচরণকে বোঝায়। সহজ কথায় ক্ষমতাকে ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে ব্যবহার করাকে দুর্নীতি বলে।

উত্তর

বাংলাদেশ সংবিধানের বিভিন্ন বিধিবিধানের আলোকে সরাসরি যেসব প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে সেগুলোই মূলত সাংবিধানিক প্রতিষ্ঠান। এরূপ সাংবিধানিক প্রতিষ্ঠান হলো- ১. বাংলাদেশ সরকারি কর্মকমিশন, ২. নির্বাচন কমিশন, ৩. অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, ৪. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। এসব সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানসহ সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।

উত্তর

উদ্দীপকে আমার পঠিত ১৯৫৬ সালের সংবিধানের ইঙ্গিত রয়েছে।১৯৫৬ সালের সংবিধান ছিল পাকিস্তানের প্রথম সংবিধান, যা ৯ বছরের প্রস্তুতি শেষে প্রণীত হয়। এটি একটি লিখিত, দুষ্পরিবর্তনীয়, যুক্তরাষ্ট্রীয় এবং ইসলামিক ভিত্তিক সংবিধান ছিল। এই সংবিধানের মাধ্যমে পাকিস্তানকে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এবং গণতন্ত্রের ভিত্তিতে একটি সংসদীয় শাসনব্যবস্থা চালু করা হয়।উদ্দীপকে যে রাষ্ট্রটির কথা বলা হয়েছে তা হলো পাকিস্তান, যা ১৯৫৬ সালে একটি সংবিধান প্রণয়ন করে। উক্ত সংবিধানের তিনটি বৈশিষ্ট্য উদ্দীপকে বর্ণিত হয়েছে। সেগুলো ছাড়া এই সংবিধানের অপর তিনটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো-এককক্ষবিশিষ্ট আইনসভা, মৌলিক অধিকার, এবং বিচার বিভাগের স্বাধীনতা। এই সংবিধানে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ উভয়কেই এককক্ষবিশিষ্ট করা হয় এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে সমসংখ্যক সদস্য নির্বাচন নিশ্চিত করা হয়। নাগরিকদের মৌলিক অধিকার যেমন মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মচর্চার অধিকার ইত্যাদি স্বীকৃত হয় এবং এগুলো ভঙ্গ হলে আদালতে যাওয়ার অধিকার দেওয়া হয়। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট ও প্রাদেশিক হাইকোর্ট প্রতিষ্ঠার বিধান রাখা হয়, যা সংবিধানের শ্রেষ্ঠত্ব ও নাগরিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উত্তর

১৯৫৬ সালের সংবিধান ব্যর্থ হওয়ার পেছনে প্রধান কারণ হলো সংবিধানে ক্ষমতার যে বিভাজনের কথা বলা হয়েছিল তা মেনে না চলা।১৯৫৬ সালের শাসনতন্ত্রের অধীনে। পাকিস্তানে পার্লামেন্টারি শাসনব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। কারও মতে এই শাসনতন্ত্র তথা এর অধীনে প্রবর্তিত শাসনব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। কারণ কেন্দ্রীয় সরকার বারবার অযাচিতভাবে প্রাদেশিক সরকারের ওপর হস্তক্ষেপ তো করেছেনই এমনকি সাংবিধানিক রাষ্ট্রপতি মন্ত্রীদের কাজে অহেতুক হস্তক্ষেপ করতেন। তাছাড়া সংবিধান প্রণয়নের দুই বছরেও কোনো নির্বাচন অনুষ্ঠান যেমন সম্ভব হয়নি, তেমনি নির্বাচিত সরকারের বদলে অন্যরা দেশ চালিয়েছে। এমন পরিস্থিতিতে সংবিধান কার্যকর হওয়া খুবই দুরূহ ছিল। তখন সুসংগঠিত কোনো রাজনৈতিক দল ছিল না। মূলকথা সাধারণ নির্বাচন অনুষ্ঠানে অনীহা, আমলা ও সেনাবাহিনীর চক্রান্ত প্রভৃতি কারণে ১৯৫৬ সালের পাকিস্তানের সংবিধান ব্যর্থ হয়েছিল। মূলত এ শাসনতন্ত্রকে কার্যকর বা সাফল্যমণ্ডিত করার কোনো প্রকার আন্তরিক প্রচেষ্টা পাকিস্তানি শাসকশ্রেণি চালায়নি। আমার মতে, যে শাসনতন্ত্র কার্যকর করার কোনো প্রচেষ্টাই গৃহীত হয়নি, তা ব্যর্থ হয়েছে বলা মোটেই যুক্তিসঙ্গত নয়। প্রকৃতপক্ষে ১৯৫৬ সালের সংবিধান ব্যর্থ হয়েছে না বলে একে ব্যর্থ করা হয়েছে বলাই অধিক যুক্তিযুক্ত। ১৯৫৬ সালের সংবিধান মাত্র ২ বছর ৬ মাস ১৫ দিন কার্যকর ছিল।আলোচনার প্রেক্ষিতে বলা যায়, কোনো রাষ্ট্রে একটি কার্যকর ও স্থায়ী সংবিধান প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, ন্যায়ের ভিত্তিতে ক্ষমতার বণ্টন এবং গণসাধারণের অংশগ্রহণ অপরিহার্য। যেটি ১৯৫৬ সালের সংবিধানে ছিল না।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।