উদ্দীপকে তোমার পঠিত কত সালের নির্বাচনের প্রতি ইঙ্গিত করা হয়েছে ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনাটি ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনের প্রতি ইভিগত করেন। ১৯৫৪ সালের ৮ থেকে ১২ই মার্চ সাধারণ নির্বাচনটি অনুষ্ঠিত হয়, এতে মুসলিম লীগ ও যুক্তফ্রন্ট অংশ নেয়, যেখানে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ভাষা আন্দোলনের পর পূর্ব বাংলার জাগ্রত জনতার আন্দোলনের চাপে বাধ্য হয়ে পাকিস্তান সরকার ১৯৫৪ সালের মার্চ মাসে প্রাপ্ত বয়স্কদের সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে পূর্ববাংলা আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের কথা ঘোষণা করেন। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের নির্বাচন বিধি সংশোধন করে পাকিস্তান গণপরিষদ ১৯৫২ সালের এপ্রিল মাসে নতুন নির্বাচন বিধি প্রণয়ন করে, এই নির্বাচনের নিয়মানুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ বছর বয়স্ক নাগরিকদের প্রত্যক্ষ ভোটে। পৃথক নির্বাচন ব্যবস্থা অনুসরণ করা হবে, অমুসলমান নাগরিকদের জন্য আসন সংরক্ষিত থাকবে, মোট আসন নির্ধারণ কর হয় ৩০৯ টি। ১৯৫১ মানে জনসংখ্যা জরিপের রিপোর্টের উপর ভিত্তি করে নির্বাচনি আসন বণ্টন করা হয়। অবশেষে ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩ টি আসন পেয়ে বিজয়ী হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পঠিত কত সালের নির্বাচনের প্রতি ইঙ্গিত করা হয়েছে ? ব…
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর