বাংলাদেশের অভ্যুদয়ে উদ্দীপকে নির্দেশিত ঘটনাটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের, অভ্যুদয়ে উদ্দীপকে নির্দেশিত ঘটনা তথা ১৯৭০ সালের নির্বাচন ছিল খুবই গুরুত্বপূর্ণ।১৯৭০ সালের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ। কেননা এ নির্বাচনের মধ্য দিয়েই বাঙালি জাতি স্বায়ত্তশাসন ও আত্মপ্রতিষ্ঠার সুযোগ লাভ করে। দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে বাঙালিরা নিজেদের শক্তি-সামর্থ্য সম্পর্কে সচেতন হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের মাধ্যমে পূর্ব বাংলার জনগণের ঔপনিবেশিক শোষণ-শাসন থেকে মুক্তির পথ সুগম হয়। এ নির্বাচন আওয়ামী লীগকে পূর্ব বাংলার প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ও শেখ মুজিবুর রহমানকে অবিসংবাদিত মহান নেতা হিসেবে গ্রহণ করা হয়। এ নির্বাচনে বাঙালির বিজয় অর্জন পাকিস্তান শাসকগোষ্ঠীর শোষণের মৃত্যুঘণ্টা বাজিয়ে দেয়। ১৯৭০ সালের নির্বাচনে পরাজিত হয়ে পাক শাসকগোষ্ঠী বাঙালিদের নিকট ক্ষমতা না দিয়ে ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালিদের ওপর ইতিহাসের জঘন্যতম বর্বর হামলা চালায়। বাঙালিরা নিজেদের স্বাধীনতার প্রশ্নে মুজিবনগর সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। মুক্তিযুদ্ধে প্রশিক্ষিত নিয়মিত বাহিনীর পাশাপাশি ছাত্র, শিক্ষক, নারী, কৃষক, পেশাজীবী, পুলিশ, ইপিআর, আনসার সকলে অস্ত্রধারণ করে। অল্প কিছুদিনের মধ্যেই প্রশিক্ষণ শেষে সবাই দেশের অভ্যন্তরে শত্রু নিধনে ঝাঁপিয়ে পড়ে। প্রশিক্ষিত পাকিস্তান হানাদার বাহিনী একের পর এক আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে। তারা বাঙালির রণকৌশলের মুখে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় ৩০ লক্ষ লোক শহিদ হয়। সম্ভ্রম হারায় প্রায় ২ লক্ষ মা-বোন। তাদের বীরত্বপূর্ণ লড়াইয়ে বাংলাদেশ শত্রুমুক্ত হয়। বিশ্বের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের অভ্যুদয়ে উদ্দীপকে নির্দেশিত ঘটনাটির গুরুত্ব বিশ্লেষণ কর।
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর