উপরে বর্ণিত ছকটি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ছকটি আমার পাঠ্যবইয়ের ১৯৭০ সালের পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনের ঘটনাকে নির্দেশ করে। উদ্দীপকের তথ্যগুলোর দিকে লক্ষ করলে দেখা যায়, নির্বাচনটি আইনগত কাঠামোর ভিত্তিতে অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ১৬৭টি এবং পাকিস্তান পিপলস পার্টি ৮৮টি আসন লাভ করে। কিন্তু ক্ষমতাসীন দল ক্ষমতা হস্তান্তরে নানারকম টালবাহানা শুরু করে। এসব তথ্যগুলোর আলোকে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের চিত্র প্রকাশ পায়। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে ১৯৭০ সালের নির্বাচনই ছিল প্রথম প্রাপ্তবয়স্ক ভোটারদের ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচন। এ নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদ ভিত্তি হিসেবে কাজ করে। এরই ফলশ্রুতিতে জনগণের আস্থা ও অকুণ্ঠ সমর্থন নিয়ে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে নানা রকম টালবাহানা শুরু করে। নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়। ফলে আইনগত কাঠামো অনুযায়ী আওয়ামী লীগ দেশ পরিচালনার শাসনভার প্রাপ্ত হয়। কিন্তু শাসকগোষ্ঠী ক্ষমতা আটকে পড়ে থাকতে এবং বাঙালিকে ক্ষমতা বঞ্চিত করতে নানা রকম টালবাহানা শুরু করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনাটি নিঃসন্দেহে ১৯৭০ সালের নির্বাচন ও পরবর্তী পাকিস্তান শাসকগোষ্ঠীর ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করার সাথে সাদৃশপূর্ণ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উপরে বর্ণিত ছকটি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর