'এই নির্বাচনে বিজয় বাঙালির ঐক্যবদ্ধ ও অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনার ফল'- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: 'এই নির্বাচনে বিজয় বাঙালির ঐক্যবদ্ধ ও অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনার ফল।'- উক্তিটি যথার্থ।১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচন পূর্ব পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মুসলিম লীগের দীর্ঘ সাত বছরের শাসুন, শোষণ ও ব্যর্থতার বিরুদ্ধে জনগণ ব্যাপক অসন্তোষ প্রকাশ করে। নির্বাচনটি বাঙালির রাজনৈতিক চেতনাকে নতুন দিশা দেখায় এবং তাদের মধ্যে স্বশাসনের দাবিকে আরও জোরদার করে। এ নির্বাচনে যুক্তফ্রন্ট জোটের বিজয় বাঙালির ঐক্যবদ্ধ ও অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনার সুস্পষ্ট প্রমাণ। বাঙালি জাতি মুসলিম লীগের একনায়কতন্ত্র ও শোষণমূলক শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানায়। নির্বাচনে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে তরুণ নেতা তাজউদ্দীন আহমদের বিপুল ভোটের জয়, বাঙালির মধ্যে তরুণ নেতৃত্বের বিকাশ ও রাজনৈতিক স্বনির্ভরতার ইঙ্গিত দেয়। এছাড়া এ নির্বাচন বাঙালিকে দেখায় যে, তারা তাদের স্বার্থ ও সাংস্কৃতিক পরিচয় রক্ষা করতে সক্ষম। ফলস্বরূপ, মুসলিম লীগ পূর্ব বাংলায় অনাকাঙ্ক্ষিত হয়ে পড়ে এবং রাজনৈতিক চেতনার ভিত্তিতে নতুন নেতৃত্বের উত্থান ঘটে। বাঙালির ঐক্য ও অসাম্প্রদায়িক মনোভাব নির্বাচনে অভূতপূর্ব সাফল্য এনে দেয়, যা পরবর্তীকালে স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তি স্থাপন করে।আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে বিজয় বাঙালির ঐক্যবদ্ধ ও অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনার স্পষ্ট প্রকাশ, যা তাদের রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্বের বিকাশে মাইলফলক হিসেবে কাজ করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
'এই নির্বাচনে বিজয় বাঙালির ঐক্যবদ্ধ ও অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনার…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর