উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিত্বের আন্দোলনের কারণে ব্রিটিশ বিরোধী আন্দোলন গতি লাভ করে-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ ব্যক্তিত্ব অর্থাৎ তিতুমীরের আন্দোলনের কারণে ব্রিটিশবিরোধী আন্দোলন গতি লাভ করে। তিতুমীরের বিদ্রোহ ছিল বাংলার প্রথম স্বাধীনতা আন্দোলন।তিনিই প্রথম ব্রিটিশবিরোধী আন্দোলন করেন। কৃষক ও অসহায় মানুষদের পাশে দাঁড়ান। পলাশির আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর ভারতবর্ষে ব্রিটিশরা বিভিন্নভাবে তাদের সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী নীতি বাস্তবায়ন করতে থাকে। ব্রিটিশদের চিরস্থায়ী ভূমি বন্দোবস্তু নীতি ভারতবর্ষের সমৃদ্ধশালী কৃষকদের সর্বস্বান্ত করে ভূমিহীন কৃষকে পরিণত করে। তাছাড়া ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায় এদেশিয় জমিদার,নীলকর ও মহাজনরা কৃষকদের রক্তচুষে নিচ্ছিল। তিতুমীর এই সকল অত্যাচারের বিরুদ্ধে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলেন। তিতুমীরের আন্দোলন ও সাহসিকতা পরবর্তীতে বারবার বিভিন্ন যুদ্ধে সাধারণ মানুষকে সাহস যুগিয়েছে।তিতুমীরের থেকে পাওয়া উৎসাহে সাধারণ জনগণ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে। এদেশের মানুষ ১৯৪৭ সালে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে দুইটি রাষ্ট্র গড়ে তোলে। আবার বাংলাদেশের স্বাধীনতার প্রেরণাও তিতুমীর থেকে পাওয়া। সেই প্রথম আন্দোলন থেকে সাহস সঞ্চার করে বাঙালি জাতি আজ স্বাধীন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিত্বের আন্দোলনের কারণে ব্রিটিশ বি…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর