উদ্দীপকে আলোচিত গুরুত্বপূর্ণ নির্বাচনটি কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আলোচিত গুরুত্বপূর্ণ নির্বাচনটি ১৯৭০ সালের সাধারণ নির্বাচন ও তৎপরবর্তী ঘটনাকে নির্দেশ করে। পাকিস্তান ১৯৪৭ সালে স্বাধীন হলেও দেশটির জাতীয় পরিষদের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। এ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনসহ জাতীয় পরিষদের মোট ৩১৩টি আসন ছিল। পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন পেয়ে আওয়াগী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে, পশ্চিম পাকিস্তানের ৪টি প্রদেশের মধ্যে অন্যতম বৃহৎ বিরোধী দল পিপিপি মাত্র ৮৮টি আসন পায়। আওয়ামী লীগের এ বিপুল বিজয় পাকিস্তানি শাসকগোষ্ঠীর মধ্যে ক্ষমতা হারানোর ভীতি ছড়িয়ে দেয়। ফলে নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে তারা নতুন ষড়যন্ত্র শুরু করে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করে এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। উদ্দীপকের তথ্যানুযায়ী, 'ক' দল একটি নির্বাচনে ১৬৭টি আসন লাভ করে বিজয়ী হয় এবং প্রতিদ্বন্দী 'খ' দল ৮৮টি আসন লাভ করে। 'ক' দলটি বিপুল ভোটে জয়লাভ করলেও ক্ষমতাসীন তৎকালীন দল 'ক' দলকে ক্ষমতা হস্তান্তরে অস্বীকার করে। উদ্দীপকের এসব তথ্য ১৯৭০ সালের সাধারণ ও তৎপরবর্তী ঘটনাকেই প্রতিফলিত করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত গুরুত্বপূর্ণ নির্বাচনটি কোন ঘটনাকে নির্দেশ করে? ব্য…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর