উদ্দীপকে বর্ণিত ঐতিহাসিক দাবির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: বাঙালির স্বাধীনতা অর্জনে ৬ দফা দাবির তাৎপর্য অপরিসীম। ১.বাঙালির বাঁচার দাবি:- ছয় দফা কর্মসূচি ছিল বাঙালির বাঁচার দাবি। পাকিস্তান সরকার বাঙালিদের উপর শোষণ ও নির্যাতনের মাত্রা বাড়িয়েই চলছিল।অর্থনৈতিক বৈষম্য বেড়েই যাচ্ছিল। সামরিক দিক থেকে বাঙালিদেরকে অরক্ষিত ও অসহায় রাখা হয়েছিল।সমগ্র বাঙালি জাতির এ যুগসন্ধিক্ষণে শেখ মুজিবুর রহমান এগিয়ে আসেন ছয় দফা দাবি নিয়ে। ২.বাঙালি জাতীয়তাবাদকে বিকশিত করা:-ভাষা আন্দোলনের চেতনায় সমৃদ্ধ বাঙালি জাতীয়তাবাদের মূলে সেদিন বারি সিঞ্চন করেছিল ছয় দফা কর্মসূচি। ছয় দফা কর্মসূচি বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে আন্দোলনে রূপদান করে। ৩.বাঙালির ম্যাগনাকার্টা:- বাঙালি জনগণ ছয় দফা আন্দোলনের মাধ্যমে সর্বপ্রথম সরকারের সাথে আপসহীন লড়াই চালানোর শিক্ষা গ্রহণ করে। বাঙালি জনগণ ছয় দফাভিত্তিক স্বাধীকার আন্দোলনের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে ১৯৬৯ সালে ব্যাপক গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং চূড়ান্ত পর্যায়ে সশস্ত্র স্বাধীকার সংগ্রামে লিপ্ত হয়ে জয়যুক্ত হয়। বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতির ইতিহাস তথা স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ৬ দফা কর্মসূচির ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। ৬ দফা এদেশের রাজনৈতিক ইতিহাসের একটি মাইলফলক।৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ, বাঙালির ম্যাগনাকার্টা।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঐতিহাসিক দাবির তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর