উদ্দীপকের নুরুল ইসলামের সাথে তোমার পঠিত কোনো মহান নেতার সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নুরুল ইসলামের সাথে তিতুমীরের সাদৃশ্য রয়েছে। তিতুমীরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। তিনি ছিলেন একজন ব্রিটিশ বিরোধী ব্যক্তিত্ব। ১৮২২ সালে তিনি মক্কায় হজ্ব পালন করতে যান। ১৮২৭ সালে সেখান থেকে এসে তিতুমীর তার গ্রামের দরিদ্র কৃষকদের নিয়ে জমিদার এবং ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিতুমীর পালোয়ান হিসেবে খ্যাত ছিলেন। তিনি তার অনুসারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলেন। ১৮৩১ সালের ২৩ শে অক্টোবর বারাসাতের কাছে বাদুড়িয়ার ১০ কিলোমিটার দূরে নারিকেলবাড়িয়া গ্রামে তারা বাঁশের কেল্লা তৈরি করেন। তিতুমীর বর্তমান চব্বিশ পরগণা, নদিয়া এবং ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলের অধিকার নিয়ে সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন। এই যুদ্ধে তিতুমীর ও তার চল্লিশজন সহচর শহীদ হন। উদ্দীপকের নুরুল ইসলাম একজন সাহসী ও সৎ ব্যক্তি,তিনি অত্যাচারী জমিদার ও সুদখোর মহাজনের হাত থেকে জনগণকে রক্ষায় একটি বাহিনী গড়ে তোলেন এবং তাদের প্রশিক্ষণের জন্য একটি দূর্গ প্রতিষ্ঠা করেন। উদ্দীপকে মূলত তিতুমীরকে নির্দেশ করছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের নুরুল ইসলামের সাথে তোমার পঠিত কোনো মহান নেতার সাদৃশ্য আছে…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর