উদ্দীপকের নেতার সাথে তোমার পঠিত কোন নেতার সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নেতার সাথে আমার পঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদৃশ্য আছে। উদ্দীপকে জর্জ ওয়াশিংটনের কথা বলা হয়েছে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে নিজ দেশের স্বাধীনতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। তেমনি বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখেন। ১৯২০ সালের ১৭ই মার্চ শেখ মুজিবুর রহমান জন্ম নেন।খুব কম বয়সেই তিনি রাজনীতিতে প্রবেশ করেন।১৯৪৩ সালে ছাত্র অবস্থাতেই কলকাতাস্থ ফরিদপুর জেলা সমিতির সম্পাদক নির্বাচিত হন। ১৯৪৯ সালে আওয়ামী মুসলিমলীগ গঠন হলে শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক হন।১৯৪৮ সালের ১১ মার্চ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে ধর্মঘট হয়েছিল। ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে মিছিল করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়। ভাষা আন্দোলন চলাকালীন তিনি জেলে বসেই অনশন ধর্মঘট পালন করেন। মাতৃভাষার প্রতি তাঁর ভালোবাসার পরিচয় পাওয়া যায় ১৯৫৫ সালে গণপরিষদে তার প্রদত্ত ভাষণে। এরপর ১৯৬৬ সালে তিনি বাঙালি জাতির মুক্তির জন্য ৬ দফা দাবি পেশ করেন। বাঙালির জাতীয়তাবাদী আন্দোলকে আরো বেগবান করে।এই ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ,বাঙালির ম্যাগনাকার্টা। জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন অহিংস আন্দোলনে বিশ্বাসী,বঙ্গবন্ধু মাত্র ২৫ দিনের নেতৃত্বে অসহযোগ আন্দোলনের মাধ্যমে একটি জাতিকে স্বাধীনতার দাবিতে সশস্ত্র মুক্তিযুদ্ধের জন্য ঐক্যবদ্ধ করেন। ১৯৭১ সালের ২৫ শে মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দী হবার পূর্বেই স্বাধীনতার ঘোষণাটি সবার কাছে পৌঁছে দেন।তিনি আমৃত্যু বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করে গেছেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের নেতার সাথে তোমার পঠিত কোন নেতার সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর