উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে স্বাধীনতাপূর্ণ বাংলাদেশের কোন ঘটনার মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি স্বাধীনতাপূর্ব বাংলাদেশের ভাষা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ। ১৯৫২ সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যে আন্দোলন হয়েছিল তাই ভাষা আন্দোলন। পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে এ নিয়ে মতবিরোধ শুরু হয় প্রথম থেকেই। ১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি গণপরিষদের অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম বাংলাকে গণপরিষদের ভাষা হিসেবে রাখার প্রস্তাব করেন। কিন্তু তার প্রস্তাব অগ্রাহ্য করা হয়।১৯৪৮ সালের মার্চ মাসের ২৪ তারিখ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ঘোষণা দেন “উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা”। ছাত্ররা তৎক্ষণাত এর প্রতিবাদ করে। ১৯৪৮ সালের পর শুরু হয় নতুন ষড়যন্ত্র। বাংলা হরফ পরিবর্তন করে আরবি হরফে বাংলা লেখার চেষ্টা করা হয়। এর ফলে বাঙালি জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর ১৯৫২ সালের ১৬ ফেব্রুয়ারি 'রাষ্ট্রভাষা বাংলা' ও 'বন্দী মুক্তির' দাবিতে আওয়ামীলীগ নেতা শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ আমরণ অণশন শুরু করেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে আন্দোলনে নামে। পুলিশ ছাত্রদের উপর গুলি চালায়,তাতে অনেকে শহিদ হন। এরপর থেকে ২১শে ফেব্রুয়ারিকে 'মাতৃভাষা দিবস' হিসেবে পালন করা হয়।ছাত্রদের বিরূপ আন্দোলনে বাংলা ভাষা পাকিস্তানে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। উদ্দীপকে বৃহৎ একটি রাষ্ট্র তাদের বর্ণমালার স্বীকৃতির জন্য আন্দোলন করে,যা স্বাধীনতাপূর্ব বাংলাদেশের 'ভাষা আন্দোলনের' সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে স্বাধীনতাপূর্ণ বাংলাদেশের কোন ঘটনার মি…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর