শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশের অভ্যুদয়ে উদ্দীপকে নির্দেশিত ঘটনার গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর: বাংলাদেশের অভ্যুদয়ে ১৯৭০ সালের সাধারণ নির্বাচন এবং তৎপরবর্তী ঘটনার গুরুত্ব ব্যাপক। পাকিস্তানের রাজনীতিতে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের প্রভাব ছিল সুদূরপ্রসারী। নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় পশ্চিমা শাসকগোষ্ঠীর ২৩ বছরের অত্যাচার ও শোষণের হাত থেকে বাঙালি জাতির মুক্তি লাভের আকুতিরই বহিঃপ্রকাশ। প্রকৃতপক্ষে সত্তরের নির্বাচনই পাকিস্তানের ইতিহাসে সর্বপ্রথম স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন। এর মাধ্যমেই বাঙালিরা প্রথমবারের মতো আত্মনিয়ন্ত্রণের অধিকার লাভ করে। সত্তরের নির্বাচন আরো প্রমাণ করে যে, আওয়ামী লীগই পূর্ব পাকিস্তানের জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। এছাড়া এ নির্বাচনের ফল ছিল আওয়ামী লীগের পূর্ণ স্বায়ত্তশাসন দাবির পক্ষে সুস্পষ্ট গণরায়- ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় অর্জন করলে পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে টালবাহানা শুরু করে। জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেও তা আবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এর প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সমগ্র পূর্ব বাংলায় হরতালের ডাক দেন। ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তাঁর ভাষণে তিনি পরোক্ষভাবে স্বাধীনতার ডাকও দেন। ১৯৭১ সালের ২ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তানি শাসনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন চলে। ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ বিভিন্ন শহরে হাজার হাজার নিরীহ ও নিরস্ত্র বাঙালিদের নির্মমভাবে হত্যা করে। এ অবস্থায় ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ও মুক্তিযুদ্ধের ডাক দেন। এ ঘোষণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের সর্বস্তরের জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আলোচনা শেষে বলা যায়, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ১৯৭০ সালের নির্বাচন ও তৎপরবর্তী ঘটনার গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

বাংলাদেশের অভ্যুদয়ে উদ্দীপকে নির্দেশিত ঘটনার গুরুত্ব বিশ্লেষণ করো।

উদ্দীপক

একটি নির্বাচনে 'ক' দল ১৬৭টি আসন লাভ করে বিজয়ী হয়। অপরদিকে প্রতিদ্বন্দ্বী 'খ' দলটি ৮৮টি আসন লাভ করে। 'ক' দলটি বিপুল পরিমাণ ভোট পাবার পরেও তৎকালীন একটি ক্ষমতাসীন রাজনৈতিক দল 'ক' দলকে ক্ষমতা হস্তান্তরে অস্বীকার করছিল।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের প্রথম গণপরিষদের সদস্য ছিলেন।

উত্তর

১৯৫৬ সালের ২৩ মার্চ যে সংবিধান প্রণীত ও কার্যকর করা হয়েছিল তা মাত্র দুই বছর আট মাস চালু ছিল। বিভিন্ন কারণে ১৯৫৬ সালের সংবিধানের ব্যর্থ হয়েছিল। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো— সুসংগঠিত রাজনৈতিক দলের অনুপস্থিতি, দলীয় শৃঙ্খলার অভাব, দলীয় স্বার্থের প্রাধান্য, উপনির্বাচন স্থগিত ঘোষণা, কেন্দ্রীয় সরকারের ক্ষমতালিপ্সা, সাধারণ নির্বাচন অনুষ্ঠানে অনীহা, সহনশীলতার অভাব ইত্যাদি ।

উত্তর

উদ্দীপকে আলোচিত গুরুত্বপূর্ণ নির্বাচনটি ১৯৭০ সালের সাধারণ নির্বাচন ও তৎপরবর্তী ঘটনাকে নির্দেশ করে। পাকিস্তান ১৯৪৭ সালে স্বাধীন হলেও দেশটির জাতীয় পরিষদের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। এ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনসহ জাতীয় পরিষদের মোট ৩১৩টি আসন ছিল। পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন পেয়ে আওয়াগী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে, পশ্চিম পাকিস্তানের ৪টি প্রদেশের মধ্যে অন্যতম বৃহৎ বিরোধী দল পিপিপি মাত্র ৮৮টি আসন পায়। আওয়ামী লীগের এ বিপুল বিজয় পাকিস্তানি শাসকগোষ্ঠীর মধ্যে ক্ষমতা হারানোর ভীতি ছড়িয়ে দেয়। ফলে নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে তারা নতুন ষড়যন্ত্র শুরু করে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করে এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। উদ্দীপকের তথ্যানুযায়ী, 'ক' দল একটি নির্বাচনে ১৬৭টি আসন লাভ করে বিজয়ী হয় এবং প্রতিদ্বন্দী 'খ' দল ৮৮টি আসন লাভ করে। 'ক' দলটি বিপুল ভোটে জয়লাভ করলেও ক্ষমতাসীন তৎকালীন দল 'ক' দলকে ক্ষমতা হস্তান্তরে অস্বীকার করে। উদ্দীপকের এসব তথ্য ১৯৭০ সালের সাধারণ ও তৎপরবর্তী ঘটনাকেই প্রতিফলিত করে।

উত্তর

বাংলাদেশের অভ্যুদয়ে ১৯৭০ সালের সাধারণ নির্বাচন এবং তৎপরবর্তী ঘটনার গুরুত্ব ব্যাপক। পাকিস্তানের রাজনীতিতে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের প্রভাব ছিল সুদূরপ্রসারী। নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় পশ্চিমা শাসকগোষ্ঠীর ২৩ বছরের অত্যাচার ও শোষণের হাত থেকে বাঙালি জাতির মুক্তি লাভের আকুতিরই বহিঃপ্রকাশ। প্রকৃতপক্ষে সত্তরের নির্বাচনই পাকিস্তানের ইতিহাসে সর্বপ্রথম স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন। এর মাধ্যমেই বাঙালিরা প্রথমবারের মতো আত্মনিয়ন্ত্রণের অধিকার লাভ করে। সত্তরের নির্বাচন আরো প্রমাণ করে যে, আওয়ামী লীগই পূর্ব পাকিস্তানের জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। এছাড়া এ নির্বাচনের ফল ছিল আওয়ামী লীগের পূর্ণ স্বায়ত্তশাসন দাবির পক্ষে সুস্পষ্ট গণরায়- ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় অর্জন করলে পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে টালবাহানা শুরু করে। জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেও তা আবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এর প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সমগ্র পূর্ব বাংলায় হরতালের ডাক দেন। ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তাঁর ভাষণে তিনি পরোক্ষভাবে স্বাধীনতার ডাকও দেন। ১৯৭১ সালের ২ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তানি শাসনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন চলে। ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ বিভিন্ন শহরে হাজার হাজার নিরীহ ও নিরস্ত্র বাঙালিদের নির্মমভাবে হত্যা করে। এ অবস্থায় ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ও মুক্তিযুদ্ধের ডাক দেন। এ ঘোষণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের সর্বস্তরের জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আলোচনা শেষে বলা যায়, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ১৯৭০ সালের নির্বাচন ও তৎপরবর্তী ঘটনার গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।