শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক 'ম'তে উল্লেখিত রাজনৈতিক ব্যক্তিত্বের শিক্ষাক্ষেত্রে অবদান ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপক 'ম'তে উল্লিখিত রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা এ.কে. ফজলুল হক শিক্ষাক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছেন। উদ্দীপকে 'ম'তে উল্লিখিত রাজনৈতিক ব্যক্তিত্বকে কৃষককূলের মুক্তির অগ্রদূত বলা হয় । তিনি ঋণ সালিশি বোর্ড গঠন করেন। এ থেকে বোঝা যায়, “ম'তে উল্লেখিত রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন শেরে বাংলা এ.কে. ফজলুল হক। কেননা তিনি ঋণ সালিশি বোর্ড গঠন করেন এবং তিনি কৃষককূলের মুক্তির অগ্রদূত হিসেবে পরিচিত। জাতির সর্বাঙ্গীন উন্নতি ও অগ্রগতির মূলে যে শিক্ষার প্রয়োজন ফজলুল হক তা যথাযথভাবে উপলব্ধি করেছিলেন। তিনি ছিলেন বিদ্যানুরাগী এবং শিক্ষাক্ষেত্রে একজন বিশিষ্ট পৃষ্ঠপোষক। ১৯১২ সালে তিনি কলকাতায় মুসলিম শিক্ষা সমিতি গঠন করেন। গরিব ও মেধাবী ছাত্রদের জন্য তিনি অর্থ সাহায্য করতেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শিক্ষা দপ্তরের কার্যাবলি নিজ দায়িত্বে দেখাশোনা করেন। ১৯২৪ সালে অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তিনি 'মুসলিম এডুকেশন ফান্ড' এবং কলকাতায় 'ইসলামিয়া কলেজ' প্রতিষ্ঠা করেন। কলকাতায় 'সেন্ট্রাল মোহামেডান এডুকেশন অ্যাসোসিয়েশন'ও ফজলুল হক কর্তৃক গঠিত। কলকাতায় 'লেডি ব্রাবোর্ন কলেজ', ১৯৪০ সালে বরিশালের চাখারে 'ফজলুল হক কলেজ', ঢাকায় 'ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ফজলুল হক হল' প্রভৃতিও তার উল্লেখযোগ্য অবদান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপক 'ম'তে উল্লেখিত রাজনৈতিক ব্যক্তিত্বের শিক্ষাক্ষেত্রে অবদান ব…

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত হয়।

উত্তর

বাংলার হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষার জন্য সম্পাদিত একটি চুক্তি হলো বেঙ্গল প্যাক্ট। ব্রিটিশ শাসনের অধীনে বাংলার ৬০ ভাগ জনগণ মুসলমান হলেও তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। এ অবস্থার প্রেক্ষিতে অসাম্প্রদায়িক ও উদার মানসিকতার অধিকারী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ বেঙ্গল প্যাক্ট এর উদ্যোগ গ্রহণ করেন। তার অক্লান্ত প্রচেষ্টায় এ. কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, স্যার আবদুল করিমসহ অন্যান্য মুসলিম নেতৃবৃন্দের সাথে ১৯২৩ সালে বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয়। অচিরেই এ চুক্তি 'সি আর দাশ ফর্মুলা' নামে খ্যাতি লাভ করে। রাজনীতি, ধর্ম, কর্ম ইত্যাদি ক্ষেত্রে হিন্দু-মুসলমান উভয়ের স্বার্থ রক্ষা ও অগ্রাধিকার প্রতিষ্ঠাই হলো বেঙ্গল প্যাক্টের মূলকথা।

উত্তর

উদ্দীপক 'ম'তে উল্লিখিত রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা এ.কে. ফজলুল হক শিক্ষাক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছেন। উদ্দীপকে 'ম'তে উল্লিখিত রাজনৈতিক ব্যক্তিত্বকে কৃষককূলের মুক্তির অগ্রদূত বলা হয় । তিনি ঋণ সালিশি বোর্ড গঠন করেন। এ থেকে বোঝা যায়, “ম'তে উল্লেখিত রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন শেরে বাংলা এ.কে. ফজলুল হক। কেননা তিনি ঋণ সালিশি বোর্ড গঠন করেন এবং তিনি কৃষককূলের মুক্তির অগ্রদূত হিসেবে পরিচিত। জাতির সর্বাঙ্গীন উন্নতি ও অগ্রগতির মূলে যে শিক্ষার প্রয়োজন ফজলুল হক তা যথাযথভাবে উপলব্ধি করেছিলেন। তিনি ছিলেন বিদ্যানুরাগী এবং শিক্ষাক্ষেত্রে একজন বিশিষ্ট পৃষ্ঠপোষক। ১৯১২ সালে তিনি কলকাতায় মুসলিম শিক্ষা সমিতি গঠন করেন। গরিব ও মেধাবী ছাত্রদের জন্য তিনি অর্থ সাহায্য করতেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শিক্ষা দপ্তরের কার্যাবলি নিজ দায়িত্বে দেখাশোনা করেন। ১৯২৪ সালে অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তিনি 'মুসলিম এডুকেশন ফান্ড' এবং কলকাতায় 'ইসলামিয়া কলেজ' প্রতিষ্ঠা করেন। কলকাতায় 'সেন্ট্রাল মোহামেডান এডুকেশন অ্যাসোসিয়েশন'ও ফজলুল হক কর্তৃক গঠিত। কলকাতায় 'লেডি ব্রাবোর্ন কলেজ', ১৯৪০ সালে বরিশালের চাখারে 'ফজলুল হক কলেজ', ঢাকায় 'ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ফজলুল হক হল' প্রভৃতিও তার উল্লেখযোগ্য অবদান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।

উত্তর

গণতন্ত্র প্রতিষ্ঠায় ছকে উল্লেখিত 'প' ব্যক্তিত্বের তথা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ব্যাপক ভূমিকা ছিল। উদ্দীপকে উল্লেখিত 'প' ব্যক্তিত্ব অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী এবং তিনি বিশ্বাস করতেন, বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী, যা গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীকে নির্দেশ করে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন গণতান্ত্রিক ধ্যানধারণা ও আদর্শে বিশ্বাসী। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। তিনি বিশ্বাস করতেন যে, জনগণই প্রকৃত ক্ষমতার উৎস; জনগণের ক্ষমতাই সবচেয়ে বড়। তাই নিয়মতান্ত্রিক রাজনীতির পথ ধরে সোহ্রাওয়ার্দী সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে গণমানুষের প্রকৃত মুক্তি আনয়নে সচেষ্ট হন। হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী ছিলেন গণতন্ত্রমনা। রাজনীতিতে গণতান্ত্রিক ধারা চালু করার উদ্দেশ্যে তিনি পাকিস্তানে প্রথম শক্তিশালী বিরোধী দলের সৃষ্টি করেন। তিনি বিশ্বাস করতেন যে, সাধারণ নির্বাচনই গণতন্ত্রের সূতিকাগার। তিনি জনগণের স্বাধিকারকে গণতন্ত্রের অন্যতম পূর্বশর্ত হিসেবে গ্রহণ করেছিলেন। তার মতে শাসনতন্ত্রের প্রশ্নে জনগণের রায়ই চূড়ান্ত। তিনি বিশ্বাস করতেন নির্ভুল নীতির ওপর প্রতিষ্ঠিত গণতন্ত্র কখনোই ব্যর্থ হতে পারে না। রাজনীতিতে তিনি কখনও অনিয়মতান্ত্রিক বা ধ্বংসাত্মক পদ্ধতির আশ্রয় গ্রহণ করেননি । তিনি সশস্ত্র বিপ্লবের পরিবর্তে ব্যালটে বিশ্বাসী ছিলেন। তিনি সংসদীয় গণতন্ত্র, গণতান্ত্রিক রীতিনীতি, আইনের শাসন ও নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি একনিষ্ঠভাবে বিশ্বাসী ছিলেন। সংযুক্ত পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন এক বিশেষ ব্যক্তিত্ব। শত প্রলোভন, নির্যাতন, লাঞ্ছনা সত্ত্বেও তিনি কোনো দিন, গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেননি। গণতন্ত্রের প্রশ্নে আপসহীন নেতা ছিলেন বলেই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। উপরের আলোচনা থেকে বোঝা যায়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রনায়ক। তিনি বরাবরই 'বুলেটের চেয়ে ব্যালটের শক্তি বেশি'-এ নীতিতে বিশ্বাসী ছিলেন। তাই তাকে 'গণতন্ত্রের মানসপুত্র' হিসেবে অভিহিত করা হয়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপক 'ম'তে উল্লেখিত রাজনৈতিক ব্যক্তিত্বের শিক্ষাক্ষেত্রে অবদান ব… | Prosthuti