শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত ঘটনা জাতীয়তাবাদী আন্দোলনকে বেগমান করে— বিশ্লেষণ করো।

উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনকে বেগবান করে— উক্তিটি যথার্থ। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলে বাঙালির জাতীয়তাবাদী আন্দোলন বেগবান হয়। বাঙালি এ জাতীয়তাবাদে অনুপ্রাণিত হয়ে স্বৈরশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু করে। এ গণআন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতাদের আত্মবিশ্বাস বেড়ে যায়৷ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে রাজপথে নেমে অংশ নেওয়ার মাধ্যমে পাকিস্তানি পুলিশ ও সেনাদের সম্পর্কে বাঙালি জনসাধারণের মধ্যে যে ভীতি ছিল তা অনেকটা হ্রাস পায়। পাশাপাশি তাদের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। বস্তুত ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সুদূরপ্রসারী ফলাফল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। আইয়ুব সরকারের পতনের পর অনুষ্ঠিত ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করে। কিন্তু শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করে এবং নানামুখী ষড় চালাতে থাকে। এতে পূর্ব পাকিস্তানের জনগণ আবার বিক্ষোভে ফেটে পড়ে। তাদের প্রতিবাদী কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে পাকিস্তানি শাসকগোষ্ঠী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বর্বর গণহত্যা শুরু করে। এ বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দখলদার পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় লাভ করে। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় আরেকটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। উল্লিখিত সকল ঘটনার পেছনেই বাঙালি জাতীয়তাবাদ ভূমিকা পালন করে। আর এই বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে বেগবান করে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান। পরিশেষে বলা যায়, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলেই বাঙালির জাতীয়তাবাদী আন্দোলন আরও সুদৃঢ় হয়। আর এর ভিত্তিতেই ১৯৭০ সালের নির্বাচন এবং '৭১ এর মুক্তিযুদ্ধে চূড়ান্তভাবে বিজয় অর্জন করে বাঙালি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ গঠন করতে সক্ষম হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত ঘটনা জাতীয়তাবাদী আন্দোলনকে বেগমান করে— বিশ্লেষণ করো।

উদ্দীপক

“ক” রাষ্ট্রের অত্যন্ত নিষ্ঠাবান একজন নেতাকে গ্রেফতার করে দীর্ঘদিন বিনা বিচারে কারাগারে রাখার পর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে এবং এতে জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। এক পর্যায়ে সরকার মিথ্যা মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় এবং জনপ্রিয় নেতা মুক্তি পাই।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।

উত্তর

ভাষা আন্দোলন বলতে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করার দাবিতে সংঘটিত গণআন্দোলনকে বোঝায়। ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার পরপরই দেশটির রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে মত পার্থক্য দেখা দেয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা করেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। কিন্তু পূর্ব পাকিস্তানের ছাত্র-জনতা এর বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে ওঠে এবং রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন শুরু করে। এ আন্দোলনে ১৯৫২ সালে সালাম, বরকত, রফিক, শফিকসহ আরো অনেকে শহিদ হন । এ আন্দোলনই ভাষা আন্দোলন নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সাদৃশ্য রয়েছে। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শাসন-শোষণ ও বঞ্চনার হাত থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে ১৯৬৬ সালে লাহোরে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপন করেন। পাকিস্তান সরকার একে 'বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি' হিসেবে আখ্যায়িত করে। ৬ দফা আন্দোলনকে ব্যর্থ করার জন্য ১৯৬৮ সালের জানুয়ারি মাসে আইয়ুব সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এক নম্বর আসামি করে ৩৫ জন বাঙালি সামরিক-বেসামরিক ব্যক্তির নামে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করে। এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং আইয়ুব খানের পদত্যাগ, ১৯৬২ সালের সংবিধান বাতিল, 'এক ব্যক্তি এক ভোটের ভিত্তিতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পূর্ব বাংলার জনগণ সর্বাত্মক গণআন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনই '৬৯ সালের গণঅভ্যুত্থান' নামে খ্যাত। গণঅভ্যুত্থানের কারণে সরকার ঐতিহাসিক আগরতলা মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয়। উদ্দীপকের তথ্যানুযায়ী, 'ক' রাষ্ট্রের জনপ্রিয় নেতাকে দীর্ঘদিন বিনা বিচারে কারাগারে আটক রাখার পর তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করে। এতে জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। ফলে সরকার মিথ্যা প্রত্যাহার করে জনপ্রিয় নেতাকে মুক্তি দিতে বাধ্য হয়। এখানে ১৯৬৯ গণঅভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কারণ '৬৯ এর গণঅভ্যুত্থা কারণেই সরকার ঐতিহাসিক আগরতলা মামলা প্রত্যাহার করে পূর্ব বাংলার জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয়। তাই বলা যায়, উদ্দীপকের সাথে '৬৯ এর গণঅভ্যুত্থানের মিল রয়েছে।

উত্তর

১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনকে বেগবান করে— উক্তিটি যথার্থ। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলে বাঙালির জাতীয়তাবাদী আন্দোলন বেগবান হয়। বাঙালি এ জাতীয়তাবাদে অনুপ্রাণিত হয়ে স্বৈরশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু করে। এ গণআন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতাদের আত্মবিশ্বাস বেড়ে যায়৷ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে রাজপথে নেমে অংশ নেওয়ার মাধ্যমে পাকিস্তানি পুলিশ ও সেনাদের সম্পর্কে বাঙালি জনসাধারণের মধ্যে যে ভীতি ছিল তা অনেকটা হ্রাস পায়। পাশাপাশি তাদের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। বস্তুত ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সুদূরপ্রসারী ফলাফল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। আইয়ুব সরকারের পতনের পর অনুষ্ঠিত ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করে। কিন্তু শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করে এবং নানামুখী ষড় চালাতে থাকে। এতে পূর্ব পাকিস্তানের জনগণ আবার বিক্ষোভে ফেটে পড়ে। তাদের প্রতিবাদী কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে পাকিস্তানি শাসকগোষ্ঠী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বর্বর গণহত্যা শুরু করে। এ বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দখলদার পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় লাভ করে। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় আরেকটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। উল্লিখিত সকল ঘটনার পেছনেই বাঙালি জাতীয়তাবাদ ভূমিকা পালন করে। আর এই বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে বেগবান করে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান। পরিশেষে বলা যায়, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলেই বাঙালির জাতীয়তাবাদী আন্দোলন আরও সুদৃঢ় হয়। আর এর ভিত্তিতেই ১৯৭০ সালের নির্বাচন এবং '৭১ এর মুক্তিযুদ্ধে চূড়ান্তভাবে বিজয় অর্জন করে বাঙালি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ গঠন করতে সক্ষম হয়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে বর্ণিত ঘটনা জাতীয়তাবাদী আন্দোলনকে বেগমান করে— বিশ্লেষণ করো। | Prosthuti