উল্লিখিত উদ্দীপকটির সাথে তোমার বইয়ের কোন সরকারের মিল আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উল্লিখিত তথ্যটি আমার পাঠ্যবইয়ের মুজিবনগর সরকারকে নির্দেশ করে। ১৯৭১ সালের ১০ এপ্রিলের ঘোষণা অনুযায়ী স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 'প্রবাসী সরকার' গঠন করা হয় যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এ সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । এছাড়া উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন (অব.) মনসুর আলী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এ এইচ এম কামারুজ্জামান। উদ্দীপকে বর্ণিত মুজিবনগর সরকার গঠনের প্রেক্ষাপটের দিকে লক্ষ করলে দেখা যায়, ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার কথা প্রচার হওয়ার পর ধীরে ধীরে দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাদের প্রতিরোধ করার কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে। প্রাথমিক প্রতিরোধের পর পাকিস্তানি বাহিনীর প্রবল আক্রমণের মুখে টিকতে না পেরে বাঙালি মুক্তিযোদ্ধারা সীমান্ত শহর ও প্রত্যন্ত এলাকাসমূহে অবস্থান নেয়। সেই সঙ্গে দেশের অসংখ্য মানুষ পাকিস্তানি হামলা থেকে প্রাণ বাঁচাতে সীমান্ত পার হয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নিতে থাকে। এমন প্রেক্ষাপটেই : মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সরকারের কার্যক্রম পরিচালনার জন্য প্রথম সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়। ১৯৭১ সালের ১০ এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামে আওয়ামী লীগের জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ জারি করা হয় । এ ঘোষণা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীসমূহের সর্বাধিনায়ক করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়। বাংলাদেশের প্রথম এ অস্থায়ী সরকার 'মুজিবনগর সরকার' বা প্রবাসী সরকার নামেও অভিহিত হয়। ১৭ এপ্রিল, তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত উদ্দীপকটির সাথে তোমার বইয়ের কোন সরকারের মিল আছে? ব্যাখ্যা…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর