উদ্দীপকে বর্ণিত আন্দোলন তোমার পাঠ্য বইয়ের যে আন্দোলনকে ইঙ্গিত করে তার ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আন্দোলন আমার পাঠ্যবইয়ের যে আন্দোলনকে ইঙ্গিত করে তা হল ১৯৫২ সালের ভাষা আন্দোলন। কেননা, উদ্দীপকে সদ্য স্বাধীন দেশে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি ধ্বংস করার যে পায়তাঁরা ও তার প্রতিবাদে আন্দোলনের কথা বলা হয়েছে, সেটি কার্যত পাকিস্তান রাষ্ট্রের সদ্য স্বাধীনতাওোর বাঙ্গালীদের ওপর চাপিয়ে দেওয়া বর্বরতা মূলক কর্মকাণ্ড ও ভাষা আন্দোলনেরই প্রতিরূপ। অতএব, উদ্দীপকে ইঙ্গিত পূর্ণ আন্দোলনটি হল ভাষা আন্দোলন। ১৯৫২ সালের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তানের সংখ্যাগুরু বাংলাভাষী জনগণ এ আন্দোলন গড়ে তোলে। বাংলা পাকিস্তানের মোট জনগণের সিংহভাগ মানুষের ভাষা হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী সম্পূর্ণ অর্থনৈতিকভাবে সংখ্যালঘুর ভাষা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। কিন্তু বাঙালি জাতি তা মেনে নেয়নি। তারা এ ঘোষণার বিরুদ্ধে সাথে সাথেই প্রতিবাদ জানাই। কিন্তু সরকার তার সিদ্ধান্তে অটল থাকলে এর প্রতিবাদে ভাষা আন্দোলন দুর্বার আন্দোলনের রূপ নেয়।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এ আন্দোলন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়। কিন্তু সরকার ঐদিন ঢাকায় ১৪৪ ধারা জারি করে।ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকলে পুলিশ মিছিলে গুলি চালায়। দেশব্যাপী আন্দোলন চরম আকারে ছড়িয়ে পড়লে সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয়। ১৯৫৬ সালের সংবিধানে তা অনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আন্দোলন তোমার পাঠ্য বইয়ের যে আন্দোলনকে ইঙ্গিত করে …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর