উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন প্রকৃতপক্ষে যুক্ত পাকিস্তানের মৃত্যুর ঘণ্টা বাজিয়ে দিলো— উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ১৯৭০ সালের সাধারণ নির্বাচন প্রকৃতপক্ষে যুক্তপাকিস্তানের মৃত্যুঘণ্টা বাজিয়ে দেয়— উক্তিটি যথার্থ। ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের বাঙালিদের স্বতন্ত্র জাতীয়তাবোধ ও স্বাধিকারের দাবির বহিঃপ্রকাশ ঘটে। ঐ নির্বাচনে আওয়ামী লীগের অভূতপূর্ব বিজয় পশ্চিমা শাসকগোষ্ঠীর সুদীর্ঘ ২৩ বছরের অত্যাচার ও শোষণের হাত থেকে বাঙালির মুক্তিলাভের আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় অর্জন করলে পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে টালবাহানা শুরু করে। জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেও তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এর প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সমগ্র পূর্ব বাংলায় হরতালের ডাক দেন। ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তাঁর ভাষণে তিনি কৌশলে স্বাধীনতার ডাক দেন। ১৯৭১ সালের ২ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তানি শাসনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন চলতে থাকে। ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ বিভিন্ন শহরে হাজার হাজার নিরীহ, নিরস্ত্র বাঙালিকে নির্মমভাবে হত্যা করে। এ অবস্থায় ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ও মুক্তিযুদ্ধের ডাক দেন। এ ঘোষণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের সর্বস্তরের জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তান রাষ্ট্র ভেঙে জন্মলাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ । উপরের আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন পাকিস্তান রাষ্ট্রের ভাঙন ত্বরান্বিত করে মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন প্রকৃতপক্ষে যুক্ত পাকিস্তানের …
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর