অনুভবের চাচা মুক্তিযুদ্ধের কোন বাহিনীর সদস্য ছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: অনুভবের চাচা মুক্তিযুদ্ধের অনিয়মিত বাহিনীর সদস্য ছিলেন। ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক ও সকল স্তরের মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সেক্টরের অধীনে অনিয়মিত বাহিনী গঠিত হয়। এই বাহিনীর সরকারি নাম ছিল গণবাহিনী বা ফ্রিডম ফাইটার। তাদের নিজ নিজ এলাকায় গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য পাঠানো হতো। মুক্তিযুদ্ধে গণ বাহিনীর ভূমিকা ছিল অপরিসীম। উদ্দীপকে বলা হয়েছে, অনুভবের ছোট চাচা অমিতোষ যুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। যুদ্ধে যোগ দেয়ার জন্য তিনি বন্ধুদের সাথে খুলনায় চলে যান এবং গোপন পথে ভারত থেকে ট্রেনিং সম্পন্ন করে দেশে ফিরে যুদ্ধে যোগ দেন। এ থেকে বোঝা যায়, তিনি অনিয়মিত বাহিনীর সদস্য ছিলেন। অনুভবের চাচা মুক্তিযুদ্ধের অনিয়মিত বাহিনীর সদস্য ছিলেন ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক ও সকল স্তরের মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সেক্টরের অধীনে অনিয়মিত বাহিনী গঠিত হয়। এই বাহিনীর সরকারি নাম ছিল গণবাহিনী বা ফ্রিডম ফাইটার। তাদের নিজ নিজ এলাকায় গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য পাঠানো হতো। মুক্তিযুদ্ধে গণ বাহিনীর ভূমিকা ছিল অপরিসীম। উদ্দীপকে বলা হয়েছে, অনুভবের ছোট চাচা অমিতোষ যুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। যুদ্ধে যোগ দেয়ার জন্য তিনি বন্ধুদের সাথে খুলনায় চলে যান এবং গোপন পথে ভারত থেকে ট্রেনিং সম্পন্ন করে দেশে ফিরে যুদ্ধে যোগ দেন। এ থেকে বোঝা যায়, তিনি অনিয়মিত বাহিনীর সদস্য ছিলেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
অনুভবের চাচা মুক্তিযুদ্ধের কোন বাহিনীর সদস্য ছিলেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর