শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ইঙ্গিতকৃত জোটবদ্ধ নির্বাচনের ফলাফল সেই প্রদেশের জাতীয়তাবাদ বিকাশ স্বাধীকার আন্দোলনে কতটুকু সহায়ক ছিল? মতামত দাও।

উত্তর: উদ্দীপকে বর্ণিত নির্বাচন ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনকে প্রতিনিধিত্ব করে। এ নির্বাচন বাঙালির দীর্ঘকাল থেকে চলে আসা স্বাধীকার আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। উক্ত নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের ফলে মুসলিম লীগের সুদীর্ঘ সাত বছরের কুশাসন, শোষণ ও অত্যাচারের সামরিক অবসান ঘটে। উদ্দীপকে আলোচিত নির্বাচনটি এ বিখ্যাত নির্বাচনকেই ইঙ্গিত করে। পূর্ব পাকিস্তানের জনগণের নিকট এ নির্বাচন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর কবল হতে মুক্তি লাভের একমাত্র উপায় বলে পরিগণিত হয়। নির্বাচনে জয়ী হওয়ার পর বাঙালিরা মনে করেছিলেন যে, এখন আর পাকিস্তানী শাসকগোষ্ঠী তাদের দাবিয়ে রাখতে পারবে না। বাঙালিরা তখন থেকে আত্ম সচেতন হয়ে ওঠে এবং স্বশাসন দাবি করে। ১৯৫৪ সালের নির্বাচনের ওপর একটি গুরুত্বপূর্ণ দিক এই যে, এ নির্বাচন প্রমাণ করে যে, গণতান্ত্রিক পদ্ধতির রাজনৈতিক ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। পূর্ব পাকিস্তানের জনগণ মুসলিম লীগের দীর্ঘ সাত বছরের শাসন ব্যবস্থার অধীনে থেকে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রায় হারাতে বসেছিল। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের ফলে পূর্ব পাকিস্তানের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সংরক্ষিত হবে বলে তারা মনে করেন। তারা গণতান্ত্রিক উপায়ে নিজেদেরকে নিজেরাই শাসন করার ক্ষমতা ও সুযোগ লাভ করেন এ নির্বাচনের মাধ্যমে। ১৯৫৪ সালের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদের বিজয়ের একটি রূপ। এ বিজয় বেশি দিন ধরে না রাখতে পারলেও বাঙালিকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবোধ ও স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল। ফলে জাতীয়তাবাদ বিকাশ ও স্বাধিকার আন্দোলনকে আরো গতিশীল করে ।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে ইঙ্গিতকৃত জোটবদ্ধ নির্বাচনের ফলাফল সেই প্রদেশের জাতীয়তাবা…

উদ্দীপক

ভারতীয় উপমহাদেশে 'ক' একটি স্বাধীন রাষ্ট্র। হাজার মাইল দূরত্বে অধীনস্ত এর একটি প্রদেশ 'খ' স্বাধীনতা লাভের পর কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠনের কোনো উদ্যোগ গ্রহণ না করে নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করতে থাকে। জনগণ আন্দোলনের প্রস্তুতি নিলে সরকার নির্বাচনী ধারা সংশোধন করে প্রাদেশিক নির্বাচনের তারিখ ঘোষণা করে। প্রদেশের কয়েকটি রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে বিজয় লাভ করে।

Jessore · 2023

উত্তর

নিজের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য তথা দেশের প্রতি ভালোবাসা এবং নিজেদের স্বাতন্ত্র্য করে দেখতে পাওয়ার যে মনোভাব তাই জাতীয়তাবাদ।

উত্তর

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালি নিধনের যে পরিকল্পনা গ্রহণ করা হয় তার নাম দেওয়া হয়' অপারেশন সার্চলাইট '। ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বাঙালি জাতির ইতিহাসে এক তমসাচ্ছন্ন রাত। এ রাতে জেনারেল ইয়াহিয়া অত্যন্ত সুকৌশলে বাঙ্গালীদের উপর অতর্কিত হামলা করার নির্দেশ দিয়ে ঢাকা ত্যাগ করেন। তার নির্দেশে পাকিস্তানি বাহিনী রাত ১১ টা থেকে নিরস্ত্র ঘুমন্ত নিরীহ বাঙালির ওপর ইতিহাসের সর্বাধিক বর্বরোচিত হামলা চালায়। পাকিস্তানের প্রশাসন এ ঘৃণিত হত্যাযজ্ঞের নামকরণ করে অপারেশন সার্চলাইট।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনটি হলো ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচন । কেননা, উদ্দীপকে 'ক' রাষ্ট্রের পরবর্তী প্রদেশ 'খ' তে বিলম্বিত প্রাদেশিক নির্বাচনে প্রদেশের জোটবদ্ধ দলের বিজয় লাভের কথা বলা হয়েছে । আর পাকিস্তানের পূর্ব পাকিস্তান প্রদেশ প্রায় তিন বছর বিলম্বিত ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট জয় লাভ করেছিল, যা উদ্দীপকের ঘটনার প্রতিরূপ। অর্থাৎ উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনটি ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন। যুক্তফ্রন্ট নির্বাচনে পূর্ব বাংলার প্রাদেশিক প্রদেশের আসন সংখ্যা ছিল মোট ৩০৯ টি। এ নির্বাচনের ক্ষমতাশীন মুসলিম লীগের বিরুদ্ধে যুক্তফন্ট অভুতপূর্ব বিজয় অর্জন করে।মোট ২৩৭ টি মুসলিম আসনের মধ্যে সংরক্ষিত মহিলা আসন সহ যুক্তফ্রন্ট ২২৪ টি আসন লাভ করে। মুসলিম লীগ মাত্র ৯ টি এবং নির্দলীয় প্রার্থী ৪ টি আসনে বিজয়ী হয় । মুসলিম লীগ নেতার তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী। নুরুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক তরুন ছাত্রের নিকট শোচনীয়ভাবে পরাজিত হন। অমুসলিমদের ৭২ টি আসনে ১৩ টি তে যুক্তফ্রন্ট, ২৪ টি কংগ্রেস, ২৭ টিতে তফসিলি ফেডারেশন, খ্রিস্টান সম্প্রদায় ১ টি ও বৌদ্ধ সম্প্রদায় ২ টি কমিউনিস্ট পার্টি ও ৪টি ও নির্দলীয় প্রার্থী ১ টিতে বিজয়ী হন। নির্বাচনে মুসলিম লীগ প্রাদেশিক পরিষদের ক্ষমতা হারায় ও যুক্তফ্রন্ট শেরে বাংলা এ. কে ফজলুল হকের নেতৃত্বে প্রাদেশিক পরিষদ সরকার গঠন করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত নির্বাচন ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনকে প্রতিনিধিত্ব করে। এ নির্বাচন বাঙালির দীর্ঘকাল থেকে চলে আসা স্বাধীকার আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। উক্ত নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের ফলে মুসলিম লীগের সুদীর্ঘ সাত বছরের কুশাসন, শোষণ ও অত্যাচারের সামরিক অবসান ঘটে। উদ্দীপকে আলোচিত নির্বাচনটি এ বিখ্যাত নির্বাচনকেই ইঙ্গিত করে। পূর্ব পাকিস্তানের জনগণের নিকট এ নির্বাচন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর কবল হতে মুক্তি লাভের একমাত্র উপায় বলে পরিগণিত হয়। নির্বাচনে জয়ী হওয়ার পর বাঙালিরা মনে করেছিলেন যে, এখন আর পাকিস্তানী শাসকগোষ্ঠী তাদের দাবিয়ে রাখতে পারবে না। বাঙালিরা তখন থেকে আত্ম সচেতন হয়ে ওঠে এবং স্বশাসন দাবি করে। ১৯৫৪ সালের নির্বাচনের ওপর একটি গুরুত্বপূর্ণ দিক এই যে, এ নির্বাচন প্রমাণ করে যে, গণতান্ত্রিক পদ্ধতির রাজনৈতিক ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। পূর্ব পাকিস্তানের জনগণ মুসলিম লীগের দীর্ঘ সাত বছরের শাসন ব্যবস্থার অধীনে থেকে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রায় হারাতে বসেছিল। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের ফলে পূর্ব পাকিস্তানের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সংরক্ষিত হবে বলে তারা মনে করেন। তারা গণতান্ত্রিক উপায়ে নিজেদেরকে নিজেরাই শাসন করার ক্ষমতা ও সুযোগ লাভ করেন এ নির্বাচনের মাধ্যমে। ১৯৫৪ সালের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদের বিজয়ের একটি রূপ। এ বিজয় বেশি দিন ধরে না রাখতে পারলেও বাঙালিকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবোধ ও স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল। ফলে জাতীয়তাবাদ বিকাশ ও স্বাধিকার আন্দোলনকে আরো গতিশীল করে ।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।