উদ্দীপকে বর্ণিত ঘটনা জাতীয়তাবাদী আন্দোলনকে বেগবান করে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনা অর্থাৎ পাঠ্য পুস্তক এর সাথে সাদৃশ্যপূর্ণ ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলন পরবর্তীতে জাতীয়তাবাদী আন্দোলনকে বেগবান করেছিল বলে আমি মনে করি। ৬ দফা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের চেতনা জন্ম লাভ করে ;৬ দফা আন্দোলন তার বুনিয়াদকে শক্তিশালী করে। এ আন্দোলন বাঙালি জাতিকে তার স্বাধিকার আদায়ের প্রেরণা দেয়। পাকিস্তান শাসন ও শোষণে অতিষ্ঠ হয়ে বাঙ্গালীরা মুক্তির উপায় খুজছিল। ৬ দফা দাবিতে বাঙালির প্রাণের আকুতি যেন ফুটে ওঠে। বাঙালির প্রাণের দাবিতে পরিণত হয় ৬ দফা। ৬ দফা আন্দোলনের চেতনা বাংলার জনগণকে উনসত্তর এর আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা দেয়। পরবর্তীতে আওয়ামী লীগ ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে ৬ দফা কর্মসূচির স্বপক্ষে গণরায়ের জন্য নির্বাচনী প্রচারণা চালায়। এ নির্বাচনের শেখ মুজিবুর রহমান ৬ দফার পক্ষে পূর্ব পাকিস্তানের জনগণের নিরঙ্কুশ সমর্থন লাভ করেন। এর ওই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ২৫ মার্চ পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বাহিনীর নির্বিচার হত্যাযজ্ঞের ফলে একদিকে ছয় দফা কর্মসূচির পরিসমাপ্তি ঘটে এবং নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পশ্চিম পাকিস্তান বিভক্ত হয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। তাই ৬ দফা ছিল পূর্ব বাংলার জাতীয় মুক্তির সনদ। শেখ মুজিবুর রহমান যথার্থই ৬ দফা কর্মসূচিকে বাঙালির বাঁচার দাবি বলে উল্লেখ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা দ্বার উন্মুক্ত করার ক্ষেত্রে ৬ দফা দাবির গুরুত্ব ছিল অনস্বীকার্য। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে জাতীয় জীবনে সর্বস্তরের শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা ভাষা ব্যবহারের স্বপক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয় - যা বাঙালি জাতীয়তাবাদকে আরও সুদৃঢ় করে। তাছাড়া ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের যে উন্মেষ ঘটে তা ছয় দফা কর্মসূচির সংস্পর্শে এসে প্রণতা প্রাপ্ত হয় এবং ছয় দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলন একপর্যায়ে গণ আন্দোলনের রূপ নেয়। অতএব ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি বাঙালি জাতীয়তাবাদ বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে। যার ফলশ্রুতিতে ধারাবাহিক সংগ্রামের মাধ্যমে অবশেষে ১৯৭১ সালের সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে জাতীয়তাবাদের চরম বহিঃপ্রকাশ স্বরূপ বাংলাদেশ স্বাধীন হয়। শুরু হয় বাঙালি জাতীয়তাবাদের নতুন অধ্যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত ৬ দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলন জাতীয়তাবাদী আন্দোলনকে বেগবান করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনা জাতীয়তাবাদী আন্দোলনকে বেগবান করে- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর