শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনার সাথে স্বাধীনতা-পূর্ব বাংলাদেশে কোন ঘটনার মিল পাওয়া যায় তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে স্বাধীনতা- পূর্ব বাংলাদেশের ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মিল রয়েছে। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর হতে রাষ্ট্রভাষার প্রশ্নে মদবিরোধী শুরু হয়। পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হলেও মুসলিম লীগ নেতারা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়। পাকিস্তানের তৎকালীন ৫৬% মানুষের মাতৃভাষা বাংলাকে উপেক্ষা করে উর্দু কে বাংলা ভাষা হিসেবে বাংলাদের ওপর চাপিয়ে দেওয়া হয়। ফলে বাঙালির আপামর জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং প্রতিবাদ জানায়। ১৯৫২ সালের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তানের সংখ্যাগুরু বাংলাভাষী জনগণ এ আন্দোলন গড়ে তোলে। বাংলা পাকিস্তানের মোট জনগণের সিংহভাগ মানুষের ভাষা হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী সম্পূর্ণ অর্থনৈতিকভাবে সংখ্যালঘুর ভাষা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। কিন্তু বাঙালি জাতি তা মেনে নেয়নি। তারা এ ঘোষণার বিরুদ্ধে সাথে সাথেই প্রতিবাদ জানাই। কিন্তু সরকার তার সিদ্ধান্তে অটল থাকলে এর প্রতিবাদে ভাষা আন্দোলন দুর্বার আন্দোলনের রূপ নেয়।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এ আন্দোলন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়। কিন্তু সরকার ঐদিন ঢাকায় ১৪৪ ধারা জারি করে।ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকলে পুলিশ মিছিলে গুলি চালায়। দেশব্যাপী আন্দোলন চরম আকারে ছড়িয়ে পড়লে সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয়। ১৯৫৬ সালের সংবিধানে তা অনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়।উদ্দীপকে শ্রীলঙ্কায় ১৯৫৬ সালের অর্থনীতির ফলে যারা শুদ্ধভাবে সিংহলী ভাষা বলতে ও লিখতে পারবে না তাদের চাকরি থেকে বরখাস্ত করার ঘোষণা দেওয়া হয়। এ নিয়মে তামিল ভাষাভাষীর জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকার ক্ষুন্ন হলে তামিল গোষ্ঠীর রাজনৈতিক সংগঠন ফেডারেল পার্টি তীব্র প্রতিবাদ জানায়। পূর্ব পাকিস্তানের জনগণের ওপর যেভাবে উর্দুকে চাপিয়ে দেওয়ার পায়তারা চলছিল উদ্দীপকের তামিল জনগোষ্ঠীর সাথে তেমনি ভাবে সিংহলী ভাষা চাপিয়ে দেওয়া হয়। তারাও বাঙ্গালীদের মতোই প্রতিবাদ জানায়। তাই বলা যায় উদ্দীপকের সাথে স্বাধীনতা -পূর্ব বাংলাদেশের মহান ভাষা আন্দোলনের মিল পাওয়া যায়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের ঘটনার সাথে স্বাধীনতা-পূর্ব বাংলাদেশে কোন ঘটনার মিল পাওয়া…

উদ্দীপক

১৯৫৬ সালের শ্রীলঙ্কায় ভাষানীতি প্রবর্তন করা হয়। এতে বলা হয়, যারা শুদ্ধভাবে সিংহলী ভাষা বলতে ও লিখতে পারবে না তাদের সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হবে। এ নিয়মের বিরুদ্ধে তামিল জনগোষ্ঠীর সংগঠন ফেডারেল পার্টি তীব্র প্রতিবাদ জানায়।

Chittagong · 2023

উত্তর

১৯৫৪ সালের পাকিস্তানের সাধারণ ও প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, গণতান্ত্রিক দল এবং পাকিস্তান খেলাফতে রাব্বানী পার্টির সমন্বয়ে যে রাজনৈতিক জোট গঠন করা হয়েছিল, তাই ইতিহাসে যুক্তফ্রন্ট নামে পরিচিত।

উত্তর

১৯৫৬ সালের প্রণীত সংবিধানের বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে দুটি বৈশিষ্ট্য হলো- ১. ১৯৫৬ সালের শাসনতন্ত্র ছিল লিখিত। এটি ছিল বিশ্বের দীর্ঘতম শাসনতন্ত্র গুলোর মধ্যে অন্যতম। এতে ১টি প্রস্তাবনা, ১৩ টি ভাগ, ২৩৪ টি অনুচ্ছেদ এবং ৬ টি তফসিল ছিল। ২. গণতন্ত্রের দিক দিয়ে এ শাসনতন্ত্র ছিল যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির। যুক্তরাষ্ট্রীয় ভাবধারার প্রায় সকল বৈশিষ্ট্য এতে বিদ্যমান ছিল। যেমন - কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন, শাসনতন্ত্রের প্রাধান্য, শাসনতন্ত্রের দুষ্পরিবর্তণীয়তা ইত্যাদি।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে স্বাধীনতা- পূর্ব বাংলাদেশের ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মিল রয়েছে। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর হতে রাষ্ট্রভাষার প্রশ্নে মদবিরোধী শুরু হয়। পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হলেও মুসলিম লীগ নেতারা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়। পাকিস্তানের তৎকালীন ৫৬% মানুষের মাতৃভাষা বাংলাকে উপেক্ষা করে উর্দু কে বাংলা ভাষা হিসেবে বাংলাদের ওপর চাপিয়ে দেওয়া হয়। ফলে বাঙালির আপামর জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং প্রতিবাদ জানায়। ১৯৫২ সালের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তানের সংখ্যাগুরু বাংলাভাষী জনগণ এ আন্দোলন গড়ে তোলে। বাংলা পাকিস্তানের মোট জনগণের সিংহভাগ মানুষের ভাষা হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী সম্পূর্ণ অর্থনৈতিকভাবে সংখ্যালঘুর ভাষা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। কিন্তু বাঙালি জাতি তা মেনে নেয়নি। তারা এ ঘোষণার বিরুদ্ধে সাথে সাথেই প্রতিবাদ জানাই। কিন্তু সরকার তার সিদ্ধান্তে অটল থাকলে এর প্রতিবাদে ভাষা আন্দোলন দুর্বার আন্দোলনের রূপ নেয়।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এ আন্দোলন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়। কিন্তু সরকার ঐদিন ঢাকায় ১৪৪ ধারা জারি করে।ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকলে পুলিশ মিছিলে গুলি চালায়। দেশব্যাপী আন্দোলন চরম আকারে ছড়িয়ে পড়লে সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয়। ১৯৫৬ সালের সংবিধানে তা অনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়।উদ্দীপকে শ্রীলঙ্কায় ১৯৫৬ সালের অর্থনীতির ফলে যারা শুদ্ধভাবে সিংহলী ভাষা বলতে ও লিখতে পারবে না তাদের চাকরি থেকে বরখাস্ত করার ঘোষণা দেওয়া হয়। এ নিয়মে তামিল ভাষাভাষীর জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকার ক্ষুন্ন হলে তামিল গোষ্ঠীর রাজনৈতিক সংগঠন ফেডারেল পার্টি তীব্র প্রতিবাদ জানায়। পূর্ব পাকিস্তানের জনগণের ওপর যেভাবে উর্দুকে চাপিয়ে দেওয়ার পায়তারা চলছিল উদ্দীপকের তামিল জনগোষ্ঠীর সাথে তেমনি ভাবে সিংহলী ভাষা চাপিয়ে দেওয়া হয়। তারাও বাঙ্গালীদের মতোই প্রতিবাদ জানায়। তাই বলা যায় উদ্দীপকের সাথে স্বাধীনতা -পূর্ব বাংলাদেশের মহান ভাষা আন্দোলনের মিল পাওয়া যায়।

উত্তর

উক্ত ঘটনা তথা ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের সাথে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সম্পর্ক অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উদ্দীপাকে বর্ণিত ১৯৫২ সালের ভাষা আন্দোলন ভাষা শহীদদের আত্মদানের ঘটনা পরবর্তীকালে প্রতিটি সংগ্রামের সূতিকাগার হিসেবে পালন করেছে। ভাষা আন্দোলন ছিল পাকিস্তান শাসনামলে বাঙ্গালীদের অধিকার আদায়ের প্রথম সফল ও ফলপ্রসূ একটি আন্দোলন। এ আন্দোলনের ফলে বাঙালির ন্যায্য অধিকার আদায়ের মাধ্যমে বিজয় অর্জিত হয়। সেই সাথে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়। এ আন্দোলন থেকে বাঙালিরা শিক্ষা অর্জন করতে সক্ষম হন যে, আন্দোলন সংগ্রাম ব্যতীত কোনো অধিকার আদায় করা সম্ভব নয়।ভাষা আন্দোলন একটি জাতীয় চেতনার জন্ম দেয়। এ চেতনা পরবর্তীকালে সব আন্দোলন ও সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ভাষা আন্দোলনের প্রেরণায় ১৯৫৪ সালের নির্বাচনে বাঙালিরা অভূতপূর্ব বিজয় অর্জন করে। ১৯৬২ সালের শিক্ষানীতি বিরোধী আন্দোলন ভাষা আন্দোলন অনুপ্রেরণা যোগায় । ১৯৬৬ সালে ৬ দফা দাবির ভাষা আন্দোলনের ফলে উৎসারিত চেতনারই সম্প্রসারিত রূপ। একইভাবে ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচনেও এর প্রভাব বিদ্যমান। আর বাঙালি জাতির মুক্তির আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ১৯৭১ এর মুক্তিযুদ্ধে বীর বাঙালি সেনানীরা যে বীরত্ব,ত্যাগ-তিতিক্ষা ও শৌর্যবীর্য দেখিয়েছে, তা ভাষা আন্দোলনের দ্বারা অর্জিত বীরত্বেরই ফল। সুতরাং বলা যায়, ভাষা আন্দোলনের সাথে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিবিড়ভাবে সম্পৃক্ত।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।