শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত আন্দোলনের সাথে তোমার পঠিত আন্দোলনের ফলাফলের সাদৃশ্য বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত মামলার ফলাফল ও আমার পঠিত অর্থাৎ আগরতলা মামলার ফলাফল অভিন্ন সূত্রে গাঁথা। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ মামলাটি হল ঐতিহাসিক আগরতলা মামলা, যার প্রেক্ষাপটে সৃষ্ট আন্দোলনের নাম হলো ১৯৬৯ এর গণঅভ্যুত্থান। ১৯৬৯ সালের গণআন্দোলন হঠাৎ করেই গণঅভ্যুত্থানে রূপ নেয়নি। পূর্ব পাকিস্তানের জনগণের বিভিন্ন ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি, নির্যাতন, শোষণ, বাঞ্ছনা প্রভৃতির বিরুদ্ধে সমন্বিত আন্দোলন ছিল ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান। এটি পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের রূপ নেয়। উদ্দীপকের আন্দোলনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, এর প্রভাব স্বৈরশাসক ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। আর উভয় আন্দোলনের ফলাফল তুলনা করলে এটি প্রমাণিত হয় যে, উভয় আন্দোলনের ফলাফল সাদৃশ্যপূর্ণ এবং উদ্দীপকের বর্ণিত আন্দোলনের তুলনায় আগরতলা মামলার ফলাফল অধিকতর সুবিস্তৃত

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত আন্দোলনের সাথে তোমার পঠিত আন্দোলনের ফলাফলের সাদৃশ…

উদ্দীপক

সুদানের উত্তর অংশের নেতারা ছিল দেশটির শাসক। দক্ষিণ অংশের ওপর চলত তাদের শাসন-শোষণ ও নির্যাতন। তার ঐ ধারাবাহিকতায় উত্তর অংশের এক স্বৈরাচারী শাসক দক্ষিণ অংশের একজন জনপ্রিয় জাতীয়তাবাদী নেতাকে প্রধান আসামি করে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে একটি মামলা দায়ের করে। ফলে স্বৈরাচারী শাসকের এরূপ ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দক্ষিণ অংশের জনগণ প্রতিবাদ করতে থাকে। এক পর্যায়ে জনগণের প্রতিবাদী কন্ঠস্বর গণআন্দোলনে রূপ নেয়। স্বৈরাচারী শাসক ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।

Jessore · 2023

উত্তর

আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

উত্তর

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তার মহতি ভূমিকার কারণে মজলুম জননেতা বলা হয়। ব্রিটিশ ভারতের জমিদার, মহাজন, সুদখোর, দালাল, ন্যায়েব- গোমস্তাদের অত্যাচার ও অবিচার এর বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কৃষক, শ্রমিক ও মজুরদের পাশে থেকেছেন। নির্ভীকভাবে তাদের কথা অকপটে বলেছেন। সারা জীবন সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ও জেল- জুলুমের শিকার হয়েছেন। তাই তার অবদানের কথা স্মরণ করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পঠিত একটি ঐতিহাসিক মামলা তথা আগরতলা মামলা সাদৃশ্য রয়েছে। এ মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবকে প্রধান আসামি করে আরো ৩৪ জন খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিকে অর্থাৎ মোট ৩৫ দুজনকে আসামি করা হয়, যা ঐতিহাসিক আগরতলা মামলা নামে পরিচিত। তৎকালীন পূর্ব পাকিস্তানে শেখ মুজিব ছিলেন জনগণের একজন প্রাণপ্রিয় নেতা। শাসক শ্রেণীর দমনপীড়ন ও শোষণে অতিষ্ঠ জনগণ ক্রমশ সরকার বিরোধী হয়ে উঠেছিল। আর সেই দানা বেঁধে ওঠা ক্ষোভকে সংঘবদ্ধ করে স্বাধীনতার দিকে নিয়ে যাত্রা শেখ মুজিব। বাংলা জাতীয়তাবাদী আন্দোলন কে নস্যাৎ করে দেওয়ার জন্য স্বৈরাচারী আইয়ু,-মোনায়েম সরকার শেখ মুজিব ও আওয়ামী লীগের চিরতরে ধ্বংসের ষড়যন্ত্র করতে থাকে। ছয় দফা আন্দোলনের জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দেশ রক্ষা আইনে শেখ মুজিবকে আটক করে ও বেকসুর খালাস করে দেওয়া হয়। পরবর্তীতে আরও শক্ত ও কঠিন অজুহাতে গ্রেপ্তারই ছিল এর উদ্দেশ্য। বেকসুর খালাসের পর জেল গেটের বাইরে পা রাখা সাথে সাথেই শেখ মুজিবকে আবার মিথ্যা ও সাজানো আগরতলা মামলায় পুনরায় গ্রেফতার করা হয়। এমতাবস্থায় প্রতিবাদী জনতার আক্রোশ গণ-আন্দোলনের রূপ নেয়। তীব্র গণঅভ্যুত্থানের মধ্যে সরকার পদত্যাগ করতে এবং রাজ বন্ধুদের মুক্তি দিতে বাধ্য হয়। উদ্দীপকে ও অনুরূপ ঘটনা প্রতিফলিত। এতে দেখা যায় যে, সুদানের উত্তর অংশের শাসক শ্রেণি দক্ষিণ অংশের শাসক- শোষণ -নিপীড়নের একপর্যায়ে জনপ্রিয় জাতীয়তাবাদী নেতাকে প্রধান আসামি করে কিছু ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা দায়ের করে। আর জনগণ এর তীব্র প্রতিবাদ করে স্বৈরশাসককে পদত্যাগ করতে বাধ্য করে। স্পষ্টত, উদ্দীপকে এ আন্দোলন যেন আগরতলা মামলারই প্রতিরূপ। আর তাই বলা যায়, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ মামলা হলো ঐতিহাসিক আগরতলা মামলা।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মামলার ফলাফল ও আমার পঠিত অর্থাৎ আগরতলা মামলার ফলাফল অভিন্ন সূত্রে গাঁথা। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ মামলাটি হল ঐতিহাসিক আগরতলা মামলা, যার প্রেক্ষাপটে সৃষ্ট আন্দোলনের নাম হলো ১৯৬৯ এর গণঅভ্যুত্থান। ১৯৬৯ সালের গণআন্দোলন হঠাৎ করেই গণঅভ্যুত্থানে রূপ নেয়নি। পূর্ব পাকিস্তানের জনগণের বিভিন্ন ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি, নির্যাতন, শোষণ, বাঞ্ছনা প্রভৃতির বিরুদ্ধে সমন্বিত আন্দোলন ছিল ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান। এটি পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের রূপ নেয়। উদ্দীপকের আন্দোলনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, এর প্রভাব স্বৈরশাসক ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। আর উভয় আন্দোলনের ফলাফল তুলনা করলে এটি প্রমাণিত হয় যে, উভয় আন্দোলনের ফলাফল সাদৃশ্যপূর্ণ এবং উদ্দীপকের বর্ণিত আন্দোলনের তুলনায় আগরতলা মামলার ফলাফল অধিকতর সুবিস্তৃত
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।