উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আন্দোলনের সাথে ১৯৬৬ সালের ৬ দফার দাবির প্রেক্ষিতে যে আন্দোলন শুরু হয় তার সাদৃশ্য রয়েছে। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু ৬ দফা দাবি পেশ করেন। ৬ দফা দাবির পূরণের জন্য প্রথমে দলীয়ভাবে আন্দোলন শুরু হয়। পাকিস্তানের তৎকালীন সরকার আওয়ামী লীগের ৬ দফা কে রাষ্ট্রবিরোধী দাবি ও বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহী বলে আগরতলা মামলা দায়ের করে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে প্রধান আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে মামলা কার্যক্রম চলতে থাকে। শেখ মুজিব গ্রেপ্তার হন। ফলে সারা দেশের আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়। এ আন্দোলনে রাষ্ট্রের পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যায়। শক্তিশালী আইয়ুব সরকারের ভিত নরে ওঠে। আন্দোলনের এক পর্যায়ে আইয়ুব ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে মুক্তি দিতে বাধ্য হন। উদ্দীপকেও তেমনি 'ক' রাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় নেতা কে গ্রেফতার করলে জনগণ বিক্ষোভে ফেটে পড়ে এবং সরকার বাধ্য হয়ে এই জনপ্রিয় নেতা কে মুক্তি দিতে বাধ্য হন । তাই নিশ্চিত ভাবে বলা যায় উদ্দীপকে আন্দোলনের সাথে ১৯৬৬ এর ছয় দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলন সাদৃশ্য রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর