"এ মহান নেতার ঘোষিত কর্মসূচিই বাঙালির মুক্তির সনদ হিসেবে কাজ করেছে"- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ এ মহান নেতা অর্থাৎ শেখ মুজিবুর রহমানের ভূষিত কর্মসূচি অর্থাৎ ছয় দফা বাঙ্গালীর মুক্তির সনদ হিসেবে কাজ করেছে। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের চেতনা জন্ম লাভ করে, ছয় দফা আন্দোলন তার বুনিয়াদকে শক্তিশালী করে। এ আন্দোলন বাঙালি জাতিকে তার স্বাধিকার আদায়ে প্রেরণা দেয়। পাকিস্তানি শাসন ও শোষণে অতিষ্ঠ হয়ে বাঙালিরা মুক্তির উপায় খুজছিল। ছয় দফা দাবীতে বাঙালির প্রাণের আকুতি যেন ফুটে ওঠে। বাঙালির প্রাণের দাবিতে পরিণত হয় ছয় দফা। ছয় দফা আন্দোলনের চেতনা বাংলার জনগণকে উনসত্তর এর গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা দেয়। পরবর্তীতে আওয়ামী লীগ ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে ৬ দফা কর্মসূচির সপক্ষে গণরায়ের জন্য নির্বাচনী প্রচারণা চালায়। এ নির্বাচনের শেখ মুজিবুর রহমান ৬ দফার পক্ষে পূর্ব পাকিস্তানের জনগণের নিরঙ্কু সমর্থন লাভ করেন। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে ২৫ মার্চ পূর্ব পাকিস্তানে পাকবাহিনীর নির্বিচার হত্যাযজ্ঞের মতো ঘৃণ্য কাজ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে ইঙ্গিত পূর্ণ এই মহান নেতা অর্থাৎ শেখ মুজিবুর রহমানের ঘোষিত কর্মসূচি ছয় দফা বাংলা মুক্তির সনদ হিসেবে কাজ করেছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
"এ মহান নেতার ঘোষিত কর্মসূচিই বাঙালির মুক্তির সনদ হিসেবে কাজ করেছে"…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর