উদ্দীপকে আমাদের দেশকে শৃঙ্খলামুক্ত করতে কোন নেতাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আমাদের দেশকে শৃঙ্খলামুক্ত করতে যে নেতাকে ইঙ্গিত করা হয়েছে, তিনি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সারাজীবনের কর্মকাণ্ড, আন্দোলন - সংগ্রাম নির্দেশিত হয়েছে বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে। এই লক্ষ্য নিয়ে তিনি ভাষা আন্দোলনের সময় বলিষ্ঠ ভূমিকা পালন করেন । তিনি ছিলেন ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দীদের শীর্ষস্থানীয়। কী সংসদ, কী রাজপথ,, কী ঘর,কী বাহির- সর্বত্রই তিনি ছিলেন সোচ্চার। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের সংবিধানে বাংলার স্বীকৃতি, ১৯৫৮ এর সামরিক সরকারের বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা পেশ ও ছয় দফা ভিত্তিক আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের বিজয়, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতা অর্জনে একচ্ছএ ভূমিকা পালন করেন স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমান। তার বলিষ্ঠ ও আপোযহীন নেতৃত্বেই আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। উদ্দীপকে বিশ্ব রাজনীতির বিভিন্ন দেশের মহান নেতাদের প্রতি দৃষ্টি নিবন্ধ করা হয়েছে। লেনিন, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, হো-চি-মিন, নেলসন ম্যান্ডেলা প্রমুখের ন্যায় আমাদের দেশে প্রেক্ষিতে সমকক্ষ যে নেতার কথা ইঙ্গিত করা হয়েছে, তিনি আমাদের প্রিয় মাতৃভূমিকে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র, শাসন-শোষণ ও নিপীড়নের হাত থেকে শৃঙ্খলা মুক্ত করতে আবির্ভূত হয়েছিলেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আমাদের দেশকে শৃঙ্খলামুক্ত করতে কোন নেতাকে ইঙ্গিত করা হয়েছ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর